মনপুরায় গাঁজাসহ এক মুদি ব্যবসায়ীকে আটক

প্রচ্ছদ » অপরাধ » মনপুরায় গাঁজাসহ এক মুদি ব্যবসায়ীকে আটক
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪



---

মনপুরা প্রতিনিধি ॥

ভোলার মনপুরায় এক মুদি ব্যবসায়ীর দোকানের ক্যাশ বাকসের নিচ থেকে পলিথিন ব্যাগ ভর্তি গাঁজাসহ ব্যবসায়ীকে আটক করে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টায় গাঁজাসহ আটককৃত ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজারে মুদি দোকানের ক্যাশ বাকসে নিচ থেকে পলিথিন ব্যাগ ভর্তি তিনশত গ্রাম গাঁজা উদ্ধার করার পর ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

আটককৃত মুদি ব্যবসার আড়ালে মাদক ব্যবসায়ী হলেন, উপজেলার হাহিরহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা মৃত রফিজলের ছেলে মোঃ মিজান (৩২)। তিনি উপজেলার হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজারে মুদি ব্যবসায়ী।

মনপুরা থানার ওসি জহিরুল ইসলাম জানান, আটককৃত আসামী দীর্ঘদিন ধরে মুদি ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করে আসছে। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মনপুরা থানায় একাধিক মামলা চলমান রয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

ওসি আরও জানান, গত বছর ভোলা জেলা থেকে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তারা আটককৃত মুদি ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এক কেজি গাঁজা উদ্ধার করে। পরে তাকে আটক করে মনপুরা থানায় মামলা দায়ের করা হয়। জেল থেকে বের হয়ে ফের মুদি ব্যবসার আড়ালে মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০:৫২:৩২   ২৭৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


মনপুরায় পলাতক এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভেলুমিয়ায় ইসলামী আন্দোলন ও জামায়াত ইসলামীর কর্মীদের মারামারি, আহত ৪
মনপুরায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত-৮
মনপুরায় ভুয়া এমবিবিএস চিকিৎসক আটক, থানায় মামলা দায়ের
ভোলায় কোস্ট গার্ডের অভিযান, আটক ২
চরফ্যাশনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে জমি দখলের চেষ্টার অভিযোগ
তজুমদ্দিনে স্বেচ্ছাসেবকলীগ নেতার হামলায় আহত-১
দৌলতখানে আবারও বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত-১০
মনপুরায় চোরাই মহিষের চার বস্তা জবাইকৃত মাংসসহ একজন আটক, থানায় মামলা
ভোলায় ভুল চিকিৎসার অভিযোগ॥ স্বাভাবিক প্রসবের জন্য ইনজেকশন দেওয়ার পর অন্তঃসত্ত্বার মৃত্যু



আর্কাইভ