ভেদুরিয়ায় অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

প্রচ্ছদ » ভোলা সদর » ভেদুরিয়ায় অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১০টায় সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট এলাকায় অতদরিদ্র ২৫০ জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি আব্দুর রহমান বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অনেক নিন্ম ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ রমজানে দুঃখ দুর্দশার মধ্যে জীবন পার করছেন। অসচ্ছল এই মানুষের কথা চিন্তা করে কিছু শুভাকাক্সক্ষীদের অর্থায়নে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এছাড়াও রমজান মাসব্যাপী অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণের কর্মসূচি অব্যাহত থাকবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাশে আলম মাষ্টার প্রধান শিক্ষক ব্যাংকের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, কার্যনির্বাহী সদস্য, মোঃ জুয়েল, প্রচার সম্পাদক মনজু ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ হাসান, ক্রীড়া সম্পাদক সাখাওয়াত হোসেন বাবু, নাহিদ ও শাহাবুদ্দিন।

উল্লেখ্য, ভোলা সদর ভেদুরিয়া সোশ্যাল ডেভলপমেন্ট ফোরামের সদস্যরা অসহায়দের কর্মসংস্থান ও দুস্থ অসহায় মাঝে খাদ্য বিতরণ অব্যাহত থাকবে।এছাড়াও এই সংগঠনটি বিভিন্ন সময়ে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন। যখন যেখানে মানুষের দুঃখ-দুর্দশা কথা শোনেন সেখানেই সাধ্যানুযায়ী মানুষের পাশে দাঁড়ায় ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরামের সদস্যরা।

বাংলাদেশ সময়: ০:৫১:৪৯   ২১৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ভোলা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন আলহাজ্ব গোলাম নবী আলমগীর
ঈদ উদযাপনে ভোলার ঘরমুখো মানুষের ভিড়, প্রস্তুত অর্ধশতাধিক লঞ্চ
ভোলায় জনপ্রিয় হচ্ছে পেঁয়াজ চাষ, ভালো ফলনে কৃষকের মুখে হাঁসি
প্রতিষ্ঠার প্রায় ১৮ বছরেও পূর্নাঙ্গ রুপ পায়নি ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরটি
ভোলা শিক্ষার্থীদের সংবর্ধনা ও ব্রেন ওয়েভ অলিম্পিয়াড অনুষ্ঠিত
ভোলায় ডেঞ্জার জোনে ১৫ মার্চ থেকে সি-সার্ভেবিহীন নৌযান চলাচল বন্ধ
ভোলায় ঈদের বাজারে কেনাকাটায় উৎসবের রঙ্গ লেগেছে
ভোলার উন্নয়নে ঐক্য ও সম্প্রীতির সংগঠন ‘আমরা ভোলাবাসী’র ইফতার মাহফিল
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত
ইসলামী ছাত্র আন্দোলন ভোলা কলেজ শাখার সম্মেলন ও ইফতার মাহফিল‎



আর্কাইভ