প্রেমিকের সঙ্গে ‘বিয়ে’ রফাদফায় এসে কিশোর গ্যাংয়ের হাতে ধরা তরুণী, অতঃপর…

প্রচ্ছদ » অপরাধ » প্রেমিকের সঙ্গে ‘বিয়ে’ রফাদফায় এসে কিশোর গ্যাংয়ের হাতে ধরা তরুণী, অতঃপর…
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪



চরফ্যাশন প্রতিনিধি ॥

প্রেমিকের সঙ্গে ‘বিয়ে’ রফাদফায় এসে কিশোর গ্যাংয়ের হাতে আটকা পড়ে এক তরুণী। পরে এ ঘটনায় ওই তরুণীকে পুলিশ হেফাজতে নেয়। রোববার চরফ্যাশন এলাকায় এ ঘটনা ঘটে। ওই তরুণী ঢাকা লালমাটিয়া মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, ধলীগৌর নগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের করিমগঞ্জ গ্রামের আলাউদ্দিনের ছেলে মো. সিয়ামের (২২) সঙ্গে তজুমদ্দিন সুইজঘাট এলাকায় বিয়ের বিষয়ে কথা বলতে এসেছিলেন তরুণী। পরে সেখানে কিশোর গ্যাং তাদের দুজনকেই আটক করে।

পরে কিশোর গ্যাং তাদের সঙ্গে বাকবিত-ায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে পুলিশ এসে প্রেমিক যুগলকে থানায় নিয়ে যায়। পরে রাত ১টার দিকে তরুণীকে তার বৈধ অভিভাবকের কাছে না দিয়ে ছেলের মামা মঞ্জুর হাজির জিম্মায় দিয়ে দেয় পুলিশ।

এদিকে বিয়ের বিষয়ে কোনো সুরাহা না করে দেওয়ায় রোববার সকালে ছেলের মামা হাজি মঞ্জুরুল আলমের বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে তরুণী। পরে পুলিশ তরুণীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলার সদর হাসপাতালে প্রেরণ করে।

তজুমদ্দিন থানার ওসি আনোয়ারুল হক জানান, শুক্রবার সন্ধ্যায় ছেলে-মেয়ের সঙ্গে স্থানীয় লোকজনের হট্টগোল বাঁধে। এ সময় পুলিশ ছেলেমেয়েকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে উভয়কে আত্মীয়ের জিম্মায় দেওয়া হয়।

জানা গেছে, মেয়ে বিয়ের দাবি করলে ছেলে পালিয়ে গেলে অভিমান করে মেয়েটি হাজি মঞ্জুরুল আলমের বাসায় বসে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৩৯:১৫   ৩২৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরমানিকায় নৌকা-জাল নিয়ে বিরোধে বাবা ও ছেলেকে মারধর
জমি বিরোধের জেরে মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগ
ভোলায় সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাতসহ আটক ৪ মাদক ব্যবসায়ী, মাদক ও অর্থ উদ্ধার
মায়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক
দৌলতখানে প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ১৪ বছরের ওমর
নেওয়ামতপুর চরে কৃষকদের উপর দস্যুদের হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
ফাইল আটকে ঘুষ দাবির অভিযোগ, শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রধান শিক্ষকদের নালিশ
মাদ্রাসার ক্লাস বাদ দিয়ে পারিবারিক কাজে শিক্ষক, জানেন না অধ্যক্ষ
দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ জন কুখ্যাত ডাকাত আটক
দক্ষিণ আইচায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১



আর্কাইভ