ভোলায় যাত্রীবাহী লঞ্চ থেকে ১২০ মণ মাছ জব্দ

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় যাত্রীবাহী লঞ্চ থেকে ১২০ মণ মাছ জব্দ
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪



---

স্টাফ রিপোর্টার ॥

নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে পরিবহনের দায়ে একটি যাত্রীবাহী লঞ্চ থেকে চার হাজার ৮০০ কেজি মাছ জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল। মঙ্গলবার (২৬ মার্চ) জব্দকৃত মাছ বিভিন্ন এতিম খানা, মাদরাসা ও অসহায় দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।

এর আগে সোমবার (২৫ মার্চ) রাতে ভোলা সদরের ইলিশা লঞ্চঘাটে কোস্টগার্ড মাছগুলো জব্দ করে।কোস্টগার্ড দক্ষিণ জোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা-রুটে চলাচলকারী কার্নিভ্যাল ক্রুজ লঞ্চে একটি বিশেষ অভিযান চালায় কোস্টগার্ডের একটি টিম। এ সময় ও লঞ্চ তল্লাশি করে চার হাজার ৮০০ কেজি বা বিভিন্ন প্রজাতির চিংড়ি, তপসি, ইলিশ, পোড়া মাছ জব্দ করা হয়।

উল্লেখ্য, মার্চ-এপ্রিল দুই মাস ইলিশসহ সব ধরনের মাছ ধরা, পরিবহন ও সংরক্ষণ নিষিদ্ধ।

বাংলাদেশ সময়: ০:৫৩:২৫   ২৩৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


অ্যাকাউন্ট থেকে বেতনের টাকা উধাও: দৌলতখানে রূপালী ব্যাংক গ্রাহক বিপাকে
৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার: ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু
দৌলতখানে মোবাইল কোর্টে জরিমানা
নৌ-প্রতিমন্ত্রীর এলাকায় লঞ্চঘাটে দালালচক্রের দৌরাত্ম্য, যাত্রী হয়রানির অভিযোগ
সড়ক দুর্ঘটনাকে মারামারি বলে চালিয়ে দিয়ে প্রতিবেশীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি
ভোলায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
লালমোহনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, আহত-৩
ভোলায় চাদাঁর দাবিতে মধ্যযুগীয় কায়দায় গাছের সাথে বেঁধে বৃদ্ধকে নির্যাতনের অভিযোগ
চরফ্যাশনে প্রবাসীসহ ৪০ পরিবারের জমি দখল চেষ্টার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন
বোরহানউদ্দিনে অস্ত্রসহ ডাকাত দলের ৪ জন গ্রেফতার



আর্কাইভ