ফুঁক দিয়েই সব সমস্যার সমাধান করেন ফরিদ!

প্রচ্ছদ » অপরাধ » ফুঁক দিয়েই সব সমস্যার সমাধান করেন ফরিদ!
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪



---

লালমোহন প্রতিনিধি ॥

৩২ বছর বয়সী যুবক মো. ফরিদ হোসেন। সব সময় পরনে থাকে পাঞ্জাবি আর মাথায় টুপি। যেন কোনো এক মাওলানা। তবে আসলে তিনি একজন প্রতারক। তার টার্গেট নারীরা। সংসারের সমস্যা এবং সন্তান না হওয়াসহ বিভিন্ন সমস্যার সমাধান করেন যুবক মো. ফরিদ। এ জন্য গোপনে তথ্য নেন তিনি। যেখানে এসব সমস্যার খোঁজ পান সেখানে গিয়েই উপস্থিত হন ফরিদ। নারীদেরকে বিভিন্ন কৌশলে তার ফাঁদে ফেলেন। এরপর দামি স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নেন।

গত কয়েক বছর ধরেই এমন প্রতারণা করে আসছেন যুবক মো. ফরিদ হোসেন। তিনি ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার শশীভূষণ এলাকার মাওলানা মো. রফিকুল ইসলামের ছেলে।

তবে শেষমেষ প্রতারক ফরিদ হোসেন ধরা পড়েছেন ভোলার লালমোহন থানা পুলিশের হাতে। ধরা পড়ার পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন প্রতারণার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন লালমোহন থানার এসআই মো. আউয়াল।

তিনি বলেন, রোববার রাতে গজারিয়া এলাকায় এক বাড়িতে গিয়ে নারীদের সঙ্গে প্রতারণার চেষ্টা করেন যুবক ফরিদ। পরে তার প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ফরিদকে ধাওয়া করেন স্থানীয় লোকজন। এ সময় গজারিয়া বাজারে উপস্থিত থাকা পুলিশের একটি টিম তাকে আটক করে। আটকের পর যুবক ফরিদকে লালমোহন থানায় নেয়া হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে প্রতারণার কথা স্বীকার করেন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম জানান, যুবক ফরিদ হোসেন একজন পেশাদার প্রতারক ও চোর। তিনি বিভিন্ন সময় নানা কৌশলে প্রতারণা করে আসছিলেন। রোববার রাতে এমনই এক প্রতারণামূলক কর্মকা- পরিচালনার সময় তাকে আটক করা হয়েছে। এ সময় ফরিদের কাছ থেকে ১ লাখ ১৮ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার ও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে চুরি ও প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে যুবক ফরিদ হোসেনকে আদালতে পাঠানো হবে। তার বিরুদ্ধে আমরা ৭ দিনের রিমান্ড আবেদন করবো।

বাংলাদেশ সময়: ১৭:৪১:০৭   ৩০৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরমানিকায় নৌকা-জাল নিয়ে বিরোধে বাবা ও ছেলেকে মারধর
জমি বিরোধের জেরে মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগ
ভোলায় সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাতসহ আটক ৪ মাদক ব্যবসায়ী, মাদক ও অর্থ উদ্ধার
মায়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক
দৌলতখানে প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ১৪ বছরের ওমর
নেওয়ামতপুর চরে কৃষকদের উপর দস্যুদের হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
ফাইল আটকে ঘুষ দাবির অভিযোগ, শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রধান শিক্ষকদের নালিশ
মাদ্রাসার ক্লাস বাদ দিয়ে পারিবারিক কাজে শিক্ষক, জানেন না অধ্যক্ষ
দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ জন কুখ্যাত ডাকাত আটক
দক্ষিণ আইচায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১



আর্কাইভ