ভোলায় ইকরা মাদ্রাসায় ছাত্রদের পাগড়ী প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রচ্ছদ » ইসলাম » ভোলায় ইকরা মাদ্রাসায় ছাত্রদের পাগড়ী প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলায় ইকরা বাংলাদেশ স্কুল এন্ড মাদরাসায় “হিফযুল কুরআন অ্যাওয়ার্ড পাগড়ী প্রদান ও দোয়া মাহফিল” অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উপমহাদেশের বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস ও সাবেক শিক্ষা সচিব আল্লামা ইউসুফ তাওলবী দা. বা. (ভারত)। প্রধান অতিথি হিসেবে ছিলেন সদর উপজেলার তিন বারের সফল ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ। বিশেষ অতিথি ছিলেন ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মুহা. শাহে আলম, সিনিয়র এডভোকেট মুহা. নাছির আহমেদ।

 ---

আরো উপস্থিত ছিলেন, প্রফেসর মহা. হুমায়ুন কবির, প্রফেসর মুহা. ইব্রাহিম, বাংলাবাজার ফাতেমা খানম কলেজের সিনিয়র শিক্ষক মুহা. জাকির গাজী, ভোলা আলীনগর আজিজিয়া মাদরাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত মাও তৈয়্যবুর রহমান, রতনপুর মাদরাসার প্রিন্সপাল মাও. মিজানুর রহমান আজাদি, হোসাইনিয়া প্রিপাটরি মাদরাসার প্রিন্সিপাল মাও. আব্বাস উদ্দিন, আব্দুল্লাহ মুহাম্মদ তাহের প্রমুখ।

অনুষ্ঠানে ৬জন ছাত্রকে অ্যাওয়ার্ড পাগড়ী ও ১জন ছাত্রীকে অ্যাওয়ার্ড ও বোরকা প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথিরা প্রতিষ্ঠানের উত্তরোত্তর মঙ্গল কামনা করে দোয়া মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

বাংলাদেশ সময়: ১:১৬:৫৬   ৪১০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ইসলাম’র আরও খবর


ভোলা সরকারি কলেজে সিরাতুন্নবী (স.) উপলক্ষে আলোচনা ও পুরষ্কার বিতরণ
ভোলার ইকরা মাদ্রাসায় সাংস্কৃতি প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ
ইসকন নিষিদ্ধের দাবিতে ভোলায় হেফাজত ইসলাম বাংলাদেশ ভোলা পৌর শাখার বিক্ষোভ মিছিল
এক শ্রেণির মাথা খারাপ হয়ে গেছে: মুফতি সৈয়দ রেজাউল করিম
রাসুলপ্রেমিক শহীদদের রক্তে লেখা বোরহানউদ্দিনের স্মরণীয় ইতিহাস, ছয় বছর পরও অম্লান সেই দিন
মাদরাসা শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে জমিয়াতুল মোদাররেছীন: কেন্দ্রীয় যুগ্মসচিব উপাধ্যক্ষ নাঈম
লালমোহনে নামাজরত অবস্থায় তাবলীগ জামাতের সদস্যের মৃত্যু
প্রাইমারি স্কুলে নাচ গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়ে অন্তবর্তীকলীন সরকার জনপ্রত্যাশার সাথে প্রতারণা করেছেন: ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর
ভোলায় পীর মাশায়েক ও ওলী আওলিয়াদের অংশগ্রহনে ঈদ-ই মিলাদুন্নবী উদযাপন
মসজিদের ব্যাংক হিসাবে জমা আড়াই কোটি



আর্কাইভ