শশীভুষণে ৫০পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রচ্ছদ » চরফ্যাশন » শশীভুষণে ৫০পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮



শশীভূষন প্রতিনিধি ॥
ভোলার চরফ্যাসন উপজেলার শশীভূষণে ৫০পিছ ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার বিকাল সাড়ে ৪টায় রসুলপুর ৬নং ওয়ার্ড থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন জুলফিকার ওরফে শামসুদ্দিন ভুট্টো (৩৬) ও আবু তাহের (২৮)। তারা শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ৮নং ও ২নং ওয়ার্ডের বাসিন্দা। তাদের বিরুদ্ধে শশীভূষণ থানায় মামলা করা হয়েছে। মামলা নং-১২। তাং-২৩/০৯/২০১৮ খ্রীঃ। ১৯৯০ সালের মাদকদ্রব্য নিঃ আইনের ১৯(১) টেবিল ৭(ক)/২৫ ধারা রুজু করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন, শশীভূষণ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হানিফ সিকদার। তিনি জানান, আটক জুলফিকার ওরফে শামসুদ্দিন ভুট্টো (৩৬) ও আবু তাহের (২৮) দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে অবৈধ মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম ওৎপেতে থাকে বিকাল সাড়ে ৪টার দিকে রসুলপুর ৬নং ওয়ার্ডে মোটরসাইকেলে থাকা অবস্থায় দুই মাদক ব্যবসায়িকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ৫০পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এসময় ওসি মাঃ হানিফ সিকদারের নেতৃত্বে এস.আই জাকির হোসেন, পবিত্র কুমার, এ.এস.আই নজরুল, সুফিয়ান, আবুয়াল ও আবু আসলাম এ অভিযানে অংশ নেন।
উল্লেখ্য, আসামী ভুট্টো ইতিপূর্বেও ইয়াবাসহ একাধিকবার গ্রেফতার হয়।

বাংলাদেশ সময়: ২৩:৩৩:২৩   ১৬১৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
ময়লার স্তূপে বিভিন্ন জাতের বৃক্ষরোপণ সবুজ জোন গড়ার পরিকল্পনা
ভোলায় ২৪ হাজার ৬ শ’ কেজি সার জব্দ, আটক ৮
চরফ্যাশনের দুলারহাট ট্রলিং বোটসহ ১৪ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে বেকারিকে জরিমানা
চরফ্যাশনে জাতীয় যুব দিবস উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ
চরফ্যাশন প্রেসক্লাবের অফিস সহায়ককে চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের আর্থিক অনুদান প্রদান
দুলারহাটে ওয়ারেন্টভুক্তসহ ৫ আসামি গ্রেফতার
চরফ্যাশনে জমি জবরদখলের অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি
চরফ্যাশনে ৩৩ ইটভাটার ১৭টিই অবৈধ হুমকিতে বেড়িবাঁধ-কৃষি-জনস্বাস্থ্য



আর্কাইভ