চরফ্যাশনে চুরি ও ডাকাতি থেকে মুক্তি ও অপরাধীদের শাস্তির দাবীতে জেলেদের মানববন্ধন ও বিক্ষোভ

প্রচ্ছদ » চরফ্যাশন » চরফ্যাশনে চুরি ও ডাকাতি থেকে মুক্তি ও অপরাধীদের শাস্তির দাবীতে জেলেদের মানববন্ধন ও বিক্ষোভ
রবিবার, ১২ মে ২০২৪



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলায় চুরি ও ডাকাতির উপদ্রবে অতিষ্ঠ হয়ে মানববন্ধন ও বিক্ষাভ মিছিল করেছে উপকূলীয় জেলেরা। শনিবার (১১ মে) দুপুরের দিকে ভোলার চরফ্যাশন উপজেলার খেজুর গাছিয়া মৎস্য অবতরণ কেন্দ্রের প্রায় ঘন্টাব্যাপী এই কর্মসূচী পালন করেন জেলে ও মৎস্য ব্যবসায়ীরা।

এসময় বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে দিনে ও রাতে একদল চোর ও ডাকাত দলের সদস্যরা খেজুর গাছিয়া মৎস্য অবতরণ ঘাটে রাখা ফিশিংবোর্ড ও ট্রলার থেকে দামী ইঞ্জিন, জাল, তেল ও মবিলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে যায়।

প্রভাবশালীদের ছত্রছায়ায় এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে ওই চক্রগুলো। চুরি ও ডাকাতির কারণে অনেক ফিশিংবোর্ড ও ট্রলার মালিকরা নতুন করে ঋণ নিয়ে মালামাল কিনতে কিনতে দেনায় জর্জড়িত হয়ে গেছেন। অনেক মালিক ও জেলে দেনার চাপে ট্রলার ও ফিশিংবোর্ড রেখেই পালিয়ে গেছেন। এ অবস্থায় তারা এর থেকে মুক্তি ও চুরি-ডাকাতি ঘটনার সাথে জড়িতেদর দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করে তারা।

---

এসময় বক্তব্য রাখেন, খেজুর গাছিয়া মৎস্য ঘাট অবতরণ কেন্দ্রের সভাপতি মো: আলম, সাধারণ সম্পাদক মো: শাজাহান, বাজার কমিটির সভাপতি মো: মানিক ভূইয়া, জেলে আবু তাহের মাঝি, ফারুক মাঝি প্রমূখ।

এ দিকে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানান, জেলেদের চাল ট্রলার চুরির বিষয়টি আমরা অবগত হয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্ত চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১:৩৬:৩৮   ২৮১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


‎জামায়াতের ঐক্যের নামে বিশ্বাসঘাতকতা ও প্রোপাগান্ডার প্রতিবাদে ইসলামি আন্দোলন মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন
বিএনপি ক্ষমতায় গেলে অপরাধমুক্ত সমাজ গড়বে: নুরুল ইসলাম নয়ন
চরফ্যাশন পৌর শাখার তাঁতীদলের মতবিনিময় সভা ও কমিটি গঠন
বাবার চোখে বিসিএস দেখেছিলাম, নিজের চোখে এল সফলতা
অপরূপ সৌন্দর্যে ঘেরা তারুয়া সমুদ্র সৈকত, মন টানে বারবার
চরফ্যাশনে দানকৃত জমিতে ৩৫ বছর পর স্কুল ঘর নির্মাণ নিয়ে উত্তেজনা
নৌকা তৈরি করে শত শত পরিবারের ভাগ্য বদল
ক্লিনিক নেই, চিকিৎসক নেই, স্বাস্থ্যখাতে চরম অবহেলা, দ্বীপবাসীর দুর্ভোগ
দু’হাত আর দু পা ভর করে জীবনের লড়াই
দু’হাত আর দু পা ভর করে জীবনের লড়াই



আর্কাইভ