স্বামী নদীতে, সিঁধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণচেষ্টা

প্রচ্ছদ » অপরাধ » স্বামী নদীতে, সিঁধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণচেষ্টা
মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩



চরফ্যাশন প্রতিনিধি ॥

ভোলার চরফ্যাশনে স্বামী নদীতে থাকার সুযোগে গভীর রাতে সিঁধ কেটে গৃহবধূর ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্র দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয়। ভোলা চরফ্যাশন উপজেলার শশীভূষন থানাধীন হাজারীগঞ্জ ইউনিয়ন ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে শশীভূষণ থানায় অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগী।

জানা যায়, শনিবার রাতে ওই গৃহবধূর স্বামী নদীতে মাছ ধরতে যান। এ সুযোগে হাজারীগঞ্জ এলাকার আ. মালেকের বখাটে ছেলে রুবেল (২৫) রাতের আঁধারে সিঁধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালায়। ওই গৃহবধূর ডাকচিৎকারে তাকে ধর্ষণ করতে পারেনি। তবে রুবেল জানান ঘটনাটি সঠিক নয়।

শশীভূষণ থানার ওসি ম. এনামুল হক বলেন, তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৪:৪৫:১২   ৪৬৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


বোরহানউদ্দিনে ৫ লক্ষ টাকা জরিমানাসহ ২ অবৈধ ইটের ভাটা বন্ধ করেন প্রশাসন
ভোলায় ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বোরহানউদ্দিনে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
লালমোহনে পেশকার হাট খাল দখল করে পাকা ভবন নির্মাণ: হুমকির মুখে শত বছরের ঐতিহ্য
ভোলায় চা বিক্রেতার উপর হামলা দোকান ভাংচুর
দুলারহাটে জবাইকৃত গরুর মাংস ও চামড়াসহ ২ চোর গ্রেফতার
বোরহানউদ্দিনে ১৭ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মনপুরায় ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
শিক্ষার বাতিঘর এখন পশুর খোঁয়াড়: ‎বোরহানউদ্দিনে এক পরিবারের দখলে সরকারি প্রাথমিক বিদ্যালয়!
ইলিশা-ঢাকা নৌরুটের লঞ্চ ক্যান্টিনে অতিরিক্ত দামে খাবার বিক্রির অভিযোগ, যাত্রীদের ক্ষোভ



আর্কাইভ