আওয়ামী লীগের সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রচ্ছদ » চরফ্যাশন » আওয়ামী লীগের সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩



 

চরফ্যাশন প্রতিনিধি ॥

বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আওয়ামী লীগের সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার নবনির্মিত দুলারহাট থানা ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি দেশে বিচারহীনতার সংস্কৃতি চালু করে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্যে দিয়ে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে গুম খুনের ও বিচারহীনতার সংস্কৃতি চালু করে। বঙ্গবন্ধুর হত্যার পর আমাদের বিচার চাওয়ার, বিচার পাওয়ার অধিকার ছিল না। এটা চরম মানবাধিকার লঙ্ঘন। সেই বিচার না পাওয়ার অবস্থা থেকে আজ জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে মুক্ত করেছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ন্যায়বিচারে বিশ্বাস করে বলেই মানুষ যাতে স্বল্প সময়ে বিনা ভোগান্তিতে ন্যায় বিচার পায় সে ব্যবস্থা করে দিয়েছে।

------

সূধী সমাবেশের পূর্বে স্বরাষ্ট্রমন্ত্রী ভোলা-৪ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য মরহুম অধ্যক্ষ এমএম নজরুল ইসলামের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে যোগদান এবং প্রায় ৪০০ কোটি টাকা ব্যয় বোরহানউদ্দিন থেকে চরফ্যাশন হাইভোল্টেজ গ্রিড লাইন ও চরফ্যাশনে গ্রিড সাবস্টেশন কাজের উদ্বোধন করেন। এছাড়াও জ্যাকব টাওয়ার, শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক, ফ্যাশন স্কয়ার, অত্যাধুনিক খাসমহল জামে মসজিদ ও বাস স্ট্যান্ডসহ বর্তমান সরকারের আমলে চরফ্যাশন উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন তিনি।

জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। সম্মানিত অতিথি ছিলেন, বাংলাদেশ পুলিশ বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জামিল হাসান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা বিভাগের যুগ্ম-সচিব মোহাম্মদ হোসেন, জেলা প্রশাসক আরিফুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র।

বাংলাদেশ সময়: ২২:৪৯:৫৯   ৩৯৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
ময়লার স্তূপে বিভিন্ন জাতের বৃক্ষরোপণ সবুজ জোন গড়ার পরিকল্পনা
ভোলায় ২৪ হাজার ৬ শ’ কেজি সার জব্দ, আটক ৮
চরফ্যাশনের দুলারহাট ট্রলিং বোটসহ ১৪ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে বেকারিকে জরিমানা
চরফ্যাশনে জাতীয় যুব দিবস উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ
চরফ্যাশন প্রেসক্লাবের অফিস সহায়ককে চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের আর্থিক অনুদান প্রদান
দুলারহাটে ওয়ারেন্টভুক্তসহ ৫ আসামি গ্রেফতার
চরফ্যাশনে জমি জবরদখলের অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি
চরফ্যাশনে ৩৩ ইটভাটার ১৭টিই অবৈধ হুমকিতে বেড়িবাঁধ-কৃষি-জনস্বাস্থ্য



আর্কাইভ