চরফ্যাশনে রাতের আধারে গণধর্ষণ, বাড়ী ঘরে হামলা, ভাংচুর, মালামাল লুটপাট, আহত-৭

প্রচ্ছদ » চরফ্যাশন » চরফ্যাশনে রাতের আধারে গণধর্ষণ, বাড়ী ঘরে হামলা, ভাংচুর, মালামাল লুটপাট, আহত-৭
সোমবার, ১২ জুন ২০১৭



---
চরফ্যাশন প্রতিনিধি ॥
চরফ্যাশনে রাতের আধারে গণধর্ষণ, বাড়ী ঘরে হামলা, ভাংচুর, মালামাল লুটপাট করে ৭ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায় আবু বকরপুর ৩নং ওয়ার্ডে জসিম চাকলাদারের বাড়ীতে এই ঘটনা ঘটে। গত ৯ জুন দিবাগত রাতে জসিম চাকলাদারের পুরুষ শুন্য বাড়ীতে তার স্ত্রী শারমিন ও ২ সন্তান নিয়ে রাতের বেলা ঘরে ঘুমিয়ে পরে। এমতাবস্থায় একই এলাকার জেবল বলির নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী এসে জসিম চাকলাদারের বাড়ীতে হামলা করে। একই সাথে জামাল চাকলাদার চাষার বাড়ীতে ঘরেও জেবল বলির নেতৃত্বে একই সাথে হামলা করে ইউনুছ, মোস্তফা ঢ়ারী, মাষ্টার ঢ়ারী, আল আমিন, গিয়াস, নাছিম, জাহাঙ্গীর সহকারে অস্ত্রধারী একদল সন্ত্রাসী বাহিনী নিয়ে জসিম চাকলাদার ও জামাল চাকলাদারের চাষার ঘরে হামলা চালিয়ে ঘর দরজা ভাংচুর করে পরে চাষার স্ত্রী সহ ২ সন্তানকে অস্ত্রের মুখে জিম্মি করে রেখে চাষার যুবতী মেয়েকে টেনে হেছরে বাড়ী থেকে বেড় করে বিলের মাঝে নিয়ে জেবল বলি দাড়িয়ে থেকে চাষার মেয়েকে নাছিম, আল আমিন, জাহাঙ্গীর সহকারে মোট পাঁচজন মিলে পালাক্রমে ধর্ষণ করে। এক পর্যায়ে চাষার মেয়ে অজ্ঞান হয়ে গেলে ধর্ষণকারীরা ঐ যুবতী মেয়ের মুখে পানি ছিটিয়ে তার জ্ঞান ফিরলে তাকে ও চাষার পরিবারের সকলকে জিম্মি করে জেবল বলির বাড়ীতে নিয়ে যায় এমনটি অভিযোগ করে জানান ধর্ষিতা। পরে জামাল চাকলাদারের ওরকাতদেরকে জিম্মি করে জেবল বলির বাড়ীতে নিয়ে যায়। পুরো রাত সেখানে আটকে রাখে। পরে এলাকার চৌকিদার তাদেরকে উদ্ধার করে ইউনিয়ন চেয়ারম্যানের কাছে নিয়ে যায়। সেখান থেকে চেয়ারম্যান সাহেব তাদেরকে তাদের বাড়ী ঘরে পাঠিয়ে দেয়। এতে হামলাকারীরা ২ ঘরের গরু, ছাগল, হাস মুরগী এবং ১০ মন চাউল, নগদ ৫০ হাজার টাকা, স্বর্ণলংকার সহ প্রয়োজনীয় কাগজপত্র লুটপাট করে নিয়ে যায়। ধর্ষক ও লুটপাটকারী সন্ত্রাসীরা প্রভাবশালী হওয়ায় ধর্ষিতার পরিবার চরফ্যাশন থানায় মামলা করতে না পারায় ভোলা কোর্টে একটি ধর্ষণ মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ২৩:১০:৫০   ৬১৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশন-বেতুয়া-ঢাকা নৌরুটে ‘রোটেশন’ প্রথা বাতিলের দাবি, নৌ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ
নতুন ঘরে আর বউ তোলা হলো না সাকিবের
চরফ্যাশনে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ
পিকেএসএফ ও এফডিএ-এর উদ্যোগে চেয়ারম্যান বাজার শাখায় বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
চরফ্যাশনে সিএনজি সিন্ডিকেটের নৈরাজ্য: অতিরিক্ত ভাড়ায় জিম্মি সাধারণ যাত্রী
চরফ্যাশনে ব্র্যাকের গবাদিপ্রাণি সুরক্ষা বিমা দাবির টাকা হস্তান্তর
যদিও সে দৃষ্টিহীন তবুও সে সফল কর্মজীবী একজন লোক সুফিয়ান
চরফ্যাসনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারীকে মারধর
শশীভূষণে ১৯০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
দক্ষিণ আইচায় আবারও ছাত্র-জনতার হাতে কথিত মাদককারবারি আটক



আর্কাইভ