চরফ্যাশনে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

প্রচ্ছদ » চরফ্যাশন » চরফ্যাশনে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা
মঙ্গলবার, ২০ জুন ২০১৭



চরফ্যাশন প্রতিনিধি ॥
ভোলার চরফ্যাশন উপজেলায় মরিয়ম (৬৫) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার ভোর ৪টার দিকে উপজেলার এওয়াজপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মরিয়ম ওই গ্রামের চার নম্বর ওয়ার্ডের হানিফ বেপারির স্ত্রী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, রাতে হানিফ ও মরিয়ম নিজেদের ঘরে ঘুমাচ্ছিলেন। গভীররাতে একদল দুর্বৃত্ত ঘরে ঢুকে মরিয়মকে কুপিয়ে পালিয়ে যায়। এ সময় মরিয়মের চিৎকারে ঘুম থেকে উঠে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন হানিফ। এ অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরো জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ওই বৃদ্ধাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৯:১৭:২১   ৪৪২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশন-বেতুয়া-ঢাকা নৌরুটে ‘রোটেশন’ প্রথা বাতিলের দাবি, নৌ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ
নতুন ঘরে আর বউ তোলা হলো না সাকিবের
চরফ্যাশনে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ
পিকেএসএফ ও এফডিএ-এর উদ্যোগে চেয়ারম্যান বাজার শাখায় বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
চরফ্যাশনে সিএনজি সিন্ডিকেটের নৈরাজ্য: অতিরিক্ত ভাড়ায় জিম্মি সাধারণ যাত্রী
চরফ্যাশনে ব্র্যাকের গবাদিপ্রাণি সুরক্ষা বিমা দাবির টাকা হস্তান্তর
যদিও সে দৃষ্টিহীন তবুও সে সফল কর্মজীবী একজন লোক সুফিয়ান
চরফ্যাসনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারীকে মারধর
শশীভূষণে ১৯০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
দক্ষিণ আইচায় আবারও ছাত্র-জনতার হাতে কথিত মাদককারবারি আটক



আর্কাইভ