চরফ্যাশনে ভয়াবহ অগ্নিকান্ডে ২১ দোকান পুড়ে ছাই

প্রচ্ছদ » চরফ্যাশন » চরফ্যাশনে ভয়াবহ অগ্নিকান্ডে ২১ দোকান পুড়ে ছাই
রবিবার, ১৮ জুন ২০১৭



---
স্টাফ রিপোর্টার ॥

ভোলার চরফ্যাশন উপজেলায় ফের ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ২১টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। শনিবার ভোর পৌনে ৪টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চরফ্যাশন উপজেলার পৌর বাজারের সদর রোডের থানা রোডের বাজার গলিতে শনিবার রাত পৌনে ৪টার দিকে আগুন লাগে। এ সময় বাজারের মুদি মনোহরী, ফলের দোকান, মোবাইল সার্ভিসিং, ওষুধের দোকান, সেলুন, নীলা হার্ডওয়ার দোকান, ইলেক্টনিক্স দোকানসহ অন্তত ২১টি দোকান পুড়ে যায়। প্রাথমিকভাবে চুলা নাকি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এর সূত্রপাত তা জানা যায়নি। এটি অগ্নিকান্ড নাকি নাশকতা তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। কেউ কেউ ব্যবসায়ীদের ইন্সুরেন্সকে সন্দেহের চোখে দেখছেন।
আগুনের খবর পেয়ে চরফ্যাশন ও লালমোহনের ফায়ার সার্ভিস ইউনিট দুর্ঘটনা কবলিত এলাকায় পৌঁছার আগেই এসব ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। তবে চরফ্যাশন ফায়ার সার্ভিস ও লালমোহন ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় পৌনে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে এনে অপর ব্যবসা প্রতিষ্ঠান রক্ষায় (আগুন ছড়াতে পারেনি) পরিমাণ কমিয়ে আনতে সক্ষম হয়েছে।
চরফ্যাশন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. এনামুল হক জানান, আগুনে প্রায় ২১টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ কোটি টাকা।
আগুনের সূত্রপাত বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হয়েছে বলে জানান চরফ্যাশন ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগ সম্পাদক মনির উদ্দিন শুভ্রসহ স্থানীয় জন প্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ১৭:২৩:১০   ৫১৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশন-বেতুয়া-ঢাকা নৌরুটে ‘রোটেশন’ প্রথা বাতিলের দাবি, নৌ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ
নতুন ঘরে আর বউ তোলা হলো না সাকিবের
চরফ্যাশনে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ
পিকেএসএফ ও এফডিএ-এর উদ্যোগে চেয়ারম্যান বাজার শাখায় বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
চরফ্যাশনে সিএনজি সিন্ডিকেটের নৈরাজ্য: অতিরিক্ত ভাড়ায় জিম্মি সাধারণ যাত্রী
চরফ্যাশনে ব্র্যাকের গবাদিপ্রাণি সুরক্ষা বিমা দাবির টাকা হস্তান্তর
যদিও সে দৃষ্টিহীন তবুও সে সফল কর্মজীবী একজন লোক সুফিয়ান
চরফ্যাসনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারীকে মারধর
শশীভূষণে ১৯০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
দক্ষিণ আইচায় আবারও ছাত্র-জনতার হাতে কথিত মাদককারবারি আটক



আর্কাইভ