মনপুরায় জেলের জালে ৩ কেজি ওজনের দুই রাজা ইলিশ

প্রচ্ছদ » অর্থনীতি » মনপুরায় জেলের জালে ৩ কেজি ওজনের দুই রাজা ইলিশ
রবিবার, ১৪ জুলাই ২০১৯



---

মনপুরা প্রতিনিধি ॥

ভোলার মনপুরার মেঘনায় দুই জেলের জালে ধরা পড়েছে ৩ কেজি ওজনের দুই রাজা ইলিশ। ৩ কেজি ওজনের এক রাজা ইলিশ ৭ হাজার টাকায় ক্রয় করেন হাজিরহাট ঘাটের মৎস্য ব্যবসায়ী বাবুল মাতাব্বর ও অপর ২ কেজি ৮শত গ্রাম ওজনের রাজা ইলিশটি ৮ হাজার টাকায় ক্রয় করেন হাজিরহাট ঘাটের অপর মৎস্য ব্যবসায়ী শামসুদ্দিন সাগর।

শনিবার ভোর রাতে প্রথম রাজা ইলিশ মাছটি ধরা পড়ে উপজেলার হাজিরহাট ইউনিয়নের পূর্বপাশে রিজিরখাল মৎস্য ঘাটের নুরনবী মাঝির জালে। অপর রাজা ইলিশ মাছটি একই সময়ে জংলারখাল মৎস্য ঘাটের খালেক মাঝির জালে ধরা পড়ে। তবে ওই দুই জেলের জালে রাজা ইলিশ ছাড়া আর ইলিশ ধরা পড়েনি।

মেঘনায় ইলিশ নেই বললে চলে তারপরও রাজা ইলিশ দুইটি দেখার জন্য হাজিরহাট মৎস্য আড়তে উৎসুক জনতার ভিড় জমে যায়। পরে সর্বোচ্চ দাম হাঁকিয়ে এক রাজা ইলিশ ৭ হাজার টাকায় আড়তদার ও মৎস্য ব্যবসায়ী বাবুল মাতাব্বর ও অপর রাজা ইলিশটি ৮ হাজার টাকা ক্রয় করেন শামসুদ্দিন সাগর।

এই ব্যাপারে মৎস্য ব্যবসায়ী ও আড়তদার বাবুল মাতাব্বর ও শামসুদ্দিন সাগর জানান, সর্বোচ্চ দাম হাঁকিয়ে রাজা ইলিশ মাছ ক্রয় করা হয়েছে। শনিবার ঢাকার কাওরান বাজারে বিক্রির জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:১৩:৫৩   ৪৯৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


পিকেএসএফ ও এফডিএ-এর উদ্যোগে চেয়ারম্যান বাজার শাখায় বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
মধ্যরাতে খুলছে বঙ্গোপসাগর
ভোলায় গ্যাসের প্রাচুর্য, তবে গতি নেই শিল্পায়নে
যদিও সে দৃষ্টিহীন তবুও সে সফল কর্মজীবী একজন লোক সুফিয়ান
ইসলামী ব্যাংক নিয়ে উদ্বেগ: ভোলা শাখায় এক ঘণ্টার কলম বিরতি
ভোলায় দরিদ্র পরিবারের স্বাবলম্বিতায় মুরগি পালন সহায়তা উপকরণ বিতরণ
ভোলায় ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খোরশেদ আলমকে অপসারণ ও এ কে এম ফারুকের পুনর্বহালের দাবিতে গ্রাহকদের মানববন্ধন
ভোলায় চামড়ার ভালো দাম পাচ্ছে না মৌসুমী ব্যবসায়ীরা
মনপুরায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড ব্যবসাপ্রতিষ্ঠান, প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি ব্যবসায়ীদের
ভোলার ঐতিহ্যবাহী গজারিয়া পশুর হাট: আড়াইশ বছর ধরে খাজনা ফ্রি বেচাকেনা



আর্কাইভ