তজুমদ্দিনের মেঘনায় ধরা পড়েছে রাজা ইলিশ

প্রচ্ছদ » তজুমদ্দিন » তজুমদ্দিনের মেঘনায় ধরা পড়েছে রাজা ইলিশ
শুক্রবার, ৫ জুলাই ২০১৯



---

তজুমদ্দিন প্রতিনিধি ॥

ভোলার তজুমদ্দিনের মেঘনায় ভরা মৌসুমে আশানুরূপ ইলিশ পাওয়া না গেলেও জেলেদের জালে ধরা পড়েছে রাজা ইলিশ। শুক্রবার দুপুরে শশীগঞ্জ মাছ ঘাটে গিয়ে দেখা যায় আবুল হাশেম মহাজনের আড়তে ২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি রাজা ইলিশ বিক্রি হয়েছে ১০ হাজার ৩ শত টাকা। চাঁদপুর ইউনিয়নের দালাল কান্দি গ্রামের কবির মাঝির জালে রাজা ইলিশ মাছটি শুক্রবার সকালে ধরা পড়ে। রাজা ইলিশসহ তাদের জালে আরো ৯ টি ইলিশ ধরা পড়েছে। ওই ঘাটের মাছ বেপারী আল আমিন কুট্টি ঢাকায় আরো বেশী দামে বিক্রির উদ্দেশ্যে মাছটি ১০ হাজার ৩ শত টাকায় খরিদ করেন।

তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, মৎস্য সম্পদ রক্ষায় সরকার বদ্ধপরিকর। অবৈধ জাল ব্যবহার বন্ধ করে আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে এর সুফল জেলেরাই পাবেন।

বাংলাদেশ সময়: ২২:১৮:৫৫   ১১৮৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


তজুমদ্দিনে জেলেদের চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
মনপুরা-তজুমদ্দিন নৌরুটে ৩ মাস সি-ট্রাক বন্ধ, ট্রলারে চলাচলে ঝুঁকি
তজুমদ্দিনে জেলেদের ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগ
মনপুরা-তজুমদ্দিন: বন্ধ সি-ট্রাক, ‘ডেঞ্জার জোনে’ যাতায়াতে ভরসা ট্রলার
তজুমদ্দিনে বিশাল আকৃতির গুইসাপ উদ্ধারের পর বনে অবমুক্ত
জেলা তথ্য অফিস, ভোলা’র আয়োজনে তজুমদ্দিনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
জেলা তথ্য অফিস ভোলা’র আয়োজনে তজুমদ্দিনে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত
তজুমদ্দিনে কৃষকদের পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত
তজুমদ্দিনে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান নিয়ে সেমিনার অনুষ্ঠিত
তজুমদ্দিনে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড



আর্কাইভ