ভোলায় দিনব্যাপী ঈদ আনন্দমেলা

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় দিনব্যাপী ঈদ আনন্দমেলা
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলার সদর উপজেলায় ঈদ আনন্দ মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে দক্ষিণ দিঘলদী ইউনিয়নের দক্ষিণ বালিয়া গ্রামে মোশারফ স্যার স্মৃতি পাঠাগারের উদ্যোগে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট কবি ও সাংবাদিক নাসির আহমেদ। দিনব্যাপী অনুষ্ঠানে আলোচনা সভা, সঙ্গীত ও ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পাঠাগারটির প্রতিষ্ঠাতা কবি জোবায়ের হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কবি ও প্রভাষক হাওলাদার মাকসুদ, দৌলতখান উপজেলা শিল্পকলার সাধারণ সম্পাদক আশরাফুল আলম বিপ্লব, সাংবাদিক হাসনাইন আহমেদ মুন্না, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তানহা তালুকদার বাঁধন।

আয়োজকরা জানান, মাদক ইভটিজিং বাল্যবিয়ে সহ বিভিন্ন সামাজিক সমস্যা দূর করতে জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থার কোন বিকল্প নাই। সেক্ষেত্রে গ্রামীণ পাঠাগার আলোকিত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই ছোট-বড় সবাইকে নিয়ে মোশারফ স্যার স্মৃতি পাঠাগারের উদ্যোগে এই মিলন মেলার আয়োজন করা হয়েছে।

পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ২:১৮:২৮   ৬২৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ভোলায় আধুনিকায়নকৃত ১০ শয্যার পুলিশ লাইন্স হাসপাতালের শুভ উদ্বোধন
ভোলা পৌরসভার ৮০ কিলোমিটার সড়কের বেহাল দশা, বাড়ছে ভোগান্তি, ঘটছে দুর্ঘটনা
রাজাপুরে ৩২ পরিবার পেল ত্রাণ সহায়তা
যুব নেতৃত্ব বিকাশে সক্ষমতা বৃদ্ধির কর্মশালা অনুষ্ঠিত
ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ৫ বছরেও চালু হয়নি আইসিইউ সেবা
স্বামীর নামে যৌতুক মামলা দিয়ে ঘরের মালামাল নিয়ে উধাও স্ত্রী!
ভোলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলনের পদযাত্রা
ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
৩নম্বর সতর্ক সংকেত: জেলে ও ট্রলার মালিকদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ কোস্ট গার্ডের
ভোলা সরকারি কলেজে প্রথমবারের মতো দেওয়া হলো কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা



আর্কাইভ