চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

প্রচ্ছদ » খেলা » চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪



আজকের ভোলা রিপোর্ট ॥

চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবি আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গীর।

বিশেষ অতিথি ছিলেন, সাবেক প্রধান শিক্ষক মোঃ আবু তাহের। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পশ্চিম চরনোয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক মাস্টার, ম্যানেজিং কমিটির সদস্য সুলাইমান বাবুলসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও অতিথিরা উপস্থিত ছিলেন।

শিক্ষাবিদ প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গীর স্যার বলেন, প্রকৃত শিক্ষা অর্জন হচ্ছে নিজেকে গঠন করা। জীবনের প্রথম সার্টিফিকেট এসএসসি এই পরীক্ষার মাধ্যমে ভালো রেজাল্ট করে বিদ্যালয় তথা বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে হবে প্রকৃত শিক্ষা অর্জন করতে হবে। তিনি বলেন, প্রত্যেক সন্তানকে মানুষ হিসেবে গড়ে তুলতে বিদ্যালয়ে পাঠান, সেই সন্তান সুশিক্ষিত হিসেবে প্রতিষ্ঠিত হলে বাবা মা গর্বিত হোন। তিনি সকল শিক্ষার্থীদের আদব কায়দাসহ গুরুজনদের সম্মান প্রদর্শন করার জন্য আহ্বান জানান। তিনি আরোও বলেন, আমি এই প্রাইমারি স্কুলের ছাত্র ছিলাম, পড়াশোনা করে বাবা মায়ের দোয়ায় ভোলা কলেজ ও শেখ ফজিলাতুন্নেসা মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন শেষে অবসরে এসেছি। সুতরাং তোমরা পড়াশোনা করে উচ্চতর ডিগ্রি অর্জন করবে এ আশা করি। বাবা মায়ের সেবা করবে আর শিক্ষকদের সম্মান প্রদর্শন করে চলবে। তোমাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করছি।

বাংলাদেশ সময়: ২:০৭:২৬   ৩৩৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


শের-ই বাংলা মেডিকেল কলেজে সারথ্য-৫৭ ব্যাচের ‘প্রীতি ফুটবল ম্যাচ ও ফল উৎসব’ অনুষ্ঠিত
ভোলায় শুরু হল প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
মনপুরায় প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
মনপুরায় কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিনামুল্যে চোখের ছানি অপারেশন
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলা জাতীয়তাবাদী ক্রীড়া দলের কমিটি ঘোষণা
বাজারে উঠেছে অপুষ্ট তরমুজ, বাড়তি দামে নাভিশ্বাস ক্রেতার
ভোলায় ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে টায়ার ওয়ানে ভোলা



আর্কাইভ