চরফ্যাশনে মাদরাসা ভবনে হুতুম পেঁচার বাচ্চা!

প্রচ্ছদ » দক্ষিণ আইচা » চরফ্যাশনে মাদরাসা ভবনে হুতুম পেঁচার বাচ্চা!
রবিবার, ২১ জানুয়ারী ২০২৪



---

চরফ্যাশন প্রতিনিধি ॥

ভোলার চরফ্যাশন উপজেলার উত্তর চরমানিকা লতিফিয়া দাখিল মাদরাসা ভবনের ছাদে ৬টি হুতুম পেঁচার (বাচ্চা) পাওয়া গিয়েছে। ওই মাদরাসার দশম শ্রেণির ছাত্র ওয়াকিল হোসেন চৌধুরী রবিবার (২১ জানুয়ারি) সকালে ভবনের ছাঁদে গিয়ে পানির ট্যাংকির এক কোনে ৬টি হুতুম পেঁচার বাচ্চা দেখতে পেয়েস হপাঠী ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের বিষয়টি জানান। শিক্ষকমন্ডলী হুতুম পেঁচার এ বাচ্চাগুলোকে কোন প্রকার ক্ষতি না করতে নির্দেশ দেন। বন বিভাগের বিট কর্মকর্তা আবুল কাশেম জানান, হুতুম পেঁচার মা পাখিটি ভবনের পানির ট্যাংকির কোনে নিরাপদ যায়গায় বাসা করে ডিম দিয়ে বাচ্চা ফুটিয়েছে। আমাদের বন বিভাগ কর্তৃপক্ষ বিষয়টি পর্যবেক্ষণ করেছে। যাতে বাচ্চাগুলো নিরাপদ থাকে সে বিষয়ে সবাইকে বলা হয়েছে।

এ সম্পর্কে জানা যায় এটি নিশাচর শিকারি পাখি। স্ট্রিজিফর্মিস বর্গভুক্ত এই পাখিটির এখন পর্যন্ত প্রায় ২০০টি প্রজাতি টিকে আছে। বেশিরভাগ পেঁচা ছোট ছোট স্তন্যপায়ী প্রাণী যেমন ইঁদুর এবং কীটপতঙ্গ শিকার করে। তবে কিছু প্রজাতি মাছও শিকার করে।

বাংলাদেশে ১৭ প্রজাতির পেঁচা পাওয়া যায়, যার মধ্যে ১৫টি স্থায়ী এবং দু’টি প্রজাতি পরিযায়ী। নির্বিচারে প্রাকৃতিক বৃক্ষ নিধন, ফসল আবাদ করতে জমিতে বিভিন্ন প্রকার কীটনাশক ব্যবহার ও অবাধে শিকারের ফলে হুতুম পেঁচা আজ বিলুপ্তির পথে।

এ প্রসঙ্গে ওই মাদরাসার সহকারী শিক্ষক এম লোকমান হোসেন বলেন, হুতুম পেঁচার ৬টি বাচ্চার খবর শুনে প্রতিষ্ঠানের উৎসুক শিক্ষার্থীরা এক নজর দেখতে ছাঁদে উঠতে ভীর জমাচ্ছে। আমরা পেঁচার বাচ্চাগুলো যাতে নিরাপদে থাকে সে বিষয়টি বিশেষ ভাবে খেয়াল রাখছি।

বাংলাদেশ সময়: ২৩:২৮:২৭   ৫৫৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দক্ষিণ আইচা’র আরও খবর


রায় উপেক্ষা করে জমি দখল, ফসল নষ্ট, হামলা-লুটপাট ও হুমকি
দক্ষিণ পূর্ব চর আইচা যৌথ কৃষি খামার সমবায় সমিতির অফিস উদ্বোধন ও দোয়া মোনাজাত
দৌলতখানে সহকারী এটর্নি জেনারেল ইব্রাহিম খলিলের উপর হামলা, আহত ১৫
দ.আইচা সোস্যাল ওয়েলফেয়ারের পক্ষ থেকে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
আলোচনা সভায় বক্তারা: ফিলিস্তিনিদের মুক্তির জন্য বৃহত্তম মুসলিম উম্মাহ গঠন করতে হবে
দক্ষিণ আইচা হাসপাতাল যেন এক ভূতুড়ে বাড়ি!
দ.আইচা হাসপাতাল নয় যেনো ভুতুরে বাড়ি, জনবল সংকটে চিকিৎসা সেবা বন্ধ
চরফ্যাশনে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ
দক্ষিণ আইচায় দিনব্যাপী জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত
চরফ্যাশনে মাদরাসা ভবনে হুতুম পেঁচার বাচ্চা!



আর্কাইভ