ভোলায় জোয়ারে প্লাবিত লঞ্চ-ফেরিঘাট, দুর্ভোগ

প্রচ্ছদ » জেলা » ভোলায় জোয়ারে প্লাবিত লঞ্চ-ফেরিঘাট, দুর্ভোগ
বুধবার, ৩ জুলাই ২০১৯



---

ছোটন সাহা ॥

মেঘনার জোয়ারে তলিয়ে গেছে ভোলার ইলিশা ফেরি ও লঞ্চঘাট। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। লঞ্চ কিংবা ফেরির পল্টুনে ঝুঁকি নিয়ে পার হচ্ছেন যাত্রীরা।

এদিকে, পানিতে ঘাটের গ্যাংওয়ে তলিয়ে যাওয়ার কারণে ভোলা-লক্ষ্মীপুর রুটের ইলিশা ঘাট থেকে ফেরিতে ওঠা-নামা করতে পারছে না কোনো যানবাহন। এতে ঘাটে সৃষ্টি হয়েছে যানবাহনের দীর্ঘ লাইন। নির্ধারিত সময়ে গন্তব্যে যেতে পারছেনা কোনো যানবাহন বা পণ্যবাহী ট্রাক। এতে চরমভাবে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও শ্রমিকরা। মঙ্গলবার (২ জুলাই) দুপুর থেকে মেঘনার পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা।

তারা বলেন, বর্তমানে পানির উচ্চতা ২৫০ সেন্টিমিটার। অমাবশ্যায় সৃষ্ট জোয়ারে পানির উচ্চতা বেড়ে নিচু এলাকা প্লাবিত হয়েছে।

ইলিশা লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, পল্টুন থেকে নামতে গিয়ে যাত্রীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। জোয়ারের পানির কারণে সিঁড়ি ডুবে যাওয়ায় বিড়ম্বনায় পড়তে হচ্ছে যাত্রীদের। বিশেষ করে নারী ও শিশুদের দুর্ভোগ সবচেয়ে বেশি। হাঁটু পরিমাণ পানিতে ভিজে ঘাট থেকে ওঠা-নামা করতে হচ্ছে।

যাত্রী সোহান, নাদিরা, নিখিল সরকার ও রেহানা বেগম বলেন, আমরা লঞ্চের যাত্রী। মজু-চৌধুরী ঘাট থেকে ভোলার ইলিশা ঘাটে নেমেছি। কিন্তু পুরো ঘাট প্লাবিত হওয়ায় ভিজে নামতে হয়েছে। পুরো ঘাটের সিঁড়ি তলিয়ে গেছে। সব যাত্রীকেই ওঠা-নামা করতে কষ্ট করতে হচ্ছে। ঘাটে ন্যুনতম যাত্রীসেবা মিলছে না।

অপরদিকে, একই অবস্থা ইলিশা ফেরি ঘাটের। জোয়ারে পানিতে তিন/চার ফুট পানিতে ডুবে আছে গ্যাংওয়ে। এতে যানবাহন ওঠা-নামা বন্ধ থাকায় ফেরি থেকে হাঁটু পানিতে নেমে ভিজে পল্টুনে উঠছেন যাত্রীরা। আবার কেউ কেউ নৌকায় করে উঠছেন।

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগের দীর্ঘতম নৌরুট ভোলা-লক্ষ্মীপুর ফেরি সার্ভিস। কিন্তু ঘাটে জোয়ারের পানির কারণে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। দুপুর থেকে ঘাটে যানবাহন ওঠা-নামা করতে পারছে না। এতে ঘাটে যানবাহনের দীর্ঘ লাইন পড়েছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গন্তব্যে যেতে পারছে না যানবাহনগুলো।

ভোলা নদীবন্দর কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ফেরিঘাটে একটি হাই ওয়াটার স্থাপনের কাজ শুরু হবে। শিগগিরই মেরামত করা হবে লঞ্চঘাট।

ভোলা পাউবোর নির্বাহী প্রকৌশলী বাবুল আখতার বলেন, পানির উচ্চতা বেড়ে যাওয়ায় নিচু এলাকা তলিয়ে গেছে।

পাউবো ডিভিশন-২ নির্বাহী প্রকৌশলী কাওছার আলম বলেন, মেঘনার পানি ২৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা বিপদসীমার ৫০ সেন্টিমটার। এতে বাঁধের বাইরের বেশির ভাগ নিচু এলাকা প্লাবিত হয়েছে। ভোলায় ৩ নম্বর সংকেত থাকায় নদী উত্তাল রয়েছে।

বাংলাদেশ সময়: ০:১৯:৩৪   ৫৩৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


চরফ্যাশন-বেতুয়া-ঢাকা নৌরুটে ‘রোটেশন’ প্রথা বাতিলের দাবি, নৌ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ
মিতু হত্যা নয়, আত্মহত্যা দাবি স্বামীর স্বজনদের, সুষ্ঠু তদন্তের আহ্বানে সংবাদ সম্মেলন
মধ্যরাতে খুলছে বঙ্গোপসাগর
চার বছরেও আধুনিকায়ন হয়নি ভোলার ইলিশা ঘাট, চরম দুর্ভোগে যাত্রীরা
ভোলার আলোচিত মিতু হত্যার তদন্ত চলমান, ফেইজবুকে ভুল তথ্য না ছড়ানোর আহ্বান পুলিশ সুপারের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন ভোলার কৃতি সন্তান ড. সফিকুল ইসলাম
ভোলা সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য নতুন বাসের যাত্রা শুরু
ভোলায় গ্যাসের প্রাচুর্য, তবে গতি নেই শিল্পায়নে
মনপুরা-তজুমদ্দিন নৌরুটে ৩ মাস সি-ট্রাক বন্ধ, ট্রলারে চলাচলে ঝুঁকি
খুরশিদ আলমের অপসারণ দাবিতে ভোলায় মানববন্ধন



আর্কাইভ