
স্টাফ রিপোর্টার ॥
ভোলায় ডেঙ্গু আক্রান্তর সংখ্যা বেড়ে ২০৩ জন। আজ ১৫ আগষ্ট (বৃহস্পতিবার) ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলায় চিকিৎসাধীন আছে ৩১ জন। যার মধ্যে ২১ জন ভোলা সদর হাসপাতালে আরো ১০জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
১২ আগষ্ট ঈদুল আযহা উপলক্ষ্যে ঈদ উদযাপনে রাজধানী ঢাকা সহ দেশের নানা প্রান্ত থেকে মানুষ নাড়ির টানে ভোলায় আসতে শুরু করে। এর পরপরই কিছুটা বাড়তে থাকে ডেঙ্গু আক্রান্তর সংখ্যা। তবে স্থানীয় ভাবে ডেঙ্গুতে আক্রান্ত সংখ্যা ১২ জন। বাকি সবাই রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে আক্রান্ত হয়ে ভোলায় এসে অসুস্থ্য হয়ে পরেছেন।
ভোলা জেলা সিভিল সার্জন ডা: রথীন্দ্র নাথ মজুমদার জানান, ভোলায় গত ২দিন ধরে ডেঙ্গু রোগীর ভর্তির পরিমান কমে যাচ্ছে। স্থানীয় ভাবে পরিচালিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও মানুষের সচেতনতা সৃষ্টির কারনেই দিন দিন ডেঙ্গু আক্রান্তর পরিমান কমেছে। এখন পর্যন্ত ভোলায় আক্রান্ত হয়ে কোন রোগী মৃত্যু বরন করেনি। ভোলা সদর হাসপাতালে ডেঙ্গু নির্নয়ের সকল পরীক্ষা বিনামূল্যে করা হচ্ছে। ঔষধও বিনামূল্যে দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত ১৭২ জন চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে।
বাংলাদেশ সময়: ১৭:৩০:৩৪ ৭৫২ বার পঠিত