প্রধানমন্ত্রীর আমানত জনগণের পৌঁছে দেওয়াই রাজনীতি ॥ সাংসদ শাওন

প্রচ্ছদ » জেলা » প্রধানমন্ত্রীর আমানত জনগণের পৌঁছে দেওয়াই রাজনীতি ॥ সাংসদ শাওন
শনিবার, ১০ আগস্ট ২০১৯



---

শাহিন আলম মাকসুদ / নুরুল আমিন ॥

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমানত গরিব মানুষের কাছে পৌছে দেওয়াই আমাদের রাজনীতি। এটাই আওয়ামীলীগের রাজনীতি বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।শনিবার (১০ আগষ্ট) দুপুরে লালমোহন উপজেলাধীন কালমা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার বিশেষ ভিজিএফ (চাল) গরীব ও দুস্থদের বিতরণকালে একথা বলেন তিনি।

সাংসদ শাওন আরো বলেন, জীবন বাজী রেখে অনেক কষ্ট করে বঙ্গবন্ধু এদেশ স্বাধীন করেছেন। আমাদের কে দাসত্বমুক্ত করেছেন। আগামী ১৫আগষ্ট বঙ্গবন্ধু শাহাদাৎ বার্ষিকী। সকলের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তিতে দোয়া কামনা করেন তিনি।শাওন বলেন, আওয়ামীলীগে কোনও সন্ত্রাসী বোমাবাজ নেই। আমরা শান্তি চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যে বরাদ্দ দেয়, তা জনগণের কাছে পৌছে দেয়াই আমার কাজ।এর আগে এদিন সকালে গজারিয়া ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজ’র উদ্যোগে সাংসদ শাওনের বাবা হাজী নুুরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল ও বাদ জোহর পশ্চিম চরউমেদ ৭নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে গজারিয়া পূর্ব বাজার জামে মসজিদে মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) দিদারুল ইসলাম অরুণ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজ অধ্যক্ষ ফরিদ উদ্দিন, কালমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকতার হোসেন, পশ্চিম চর উমেদ আওয়ামীলীগ সভাপতি শাহাজান মিয়া, যুবলীগ সভাপতি শাহিন মাতাব্বর প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:০১:২৯   ৬৩০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


‘ইলিশের বাড়িতেও’ বৈশাখের দাপট, কেজি সাড়ে ৩ হাজার টাকা
আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, দৈনিক আজকের ভোলা এবং সত্যের পথে ৩৩ বছরের অগ্রযাত্রা
সরকারপক্ষকে জুলাইয়ের বিরুদ্ধে প্রমাণের চেষ্টা করছে বিরোধীদল: ব্যারিস্টার পার্থ
গণভোটের রায় অমান্যের প্রতিবাদে ভোলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ, মিছিল
ভোলার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ভোলায় এক ভারতীয় নাগরিক আটক
৩২ পেরিয়ে ৩৩-এ পা দিল ভোলার প্রথম দৈনিক আজকের ভোলা
ভোলা সদর হাসপাতালে চালু হলো এক্স-রে মেশিন
ভোলা প্রেসক্লাবে নির্বাচনে অনু সভাপতি, লিটন সম্পাদক নির্বাচিত
ভোলার বিচ্ছিন্ন চরে দুপক্ষের দ্বন্দ্বে বিপাকে তরমুজ চাষিরা



আর্কাইভ