ভোলায় শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা রাজিয়া খানম

প্রচ্ছদ » প্রধান সংবাদ » ভোলায় শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা রাজিয়া খানম
বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০১৯



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলায় শ্রেষ্ঠ পরিবার কল্যান পরিদর্শিকা নির্বাচিত হয়েছেন ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যন কেন্দ্রের পরিদর্শিকা রাজিয়া খানম তালুকদার। ৭ আগস্ট বুধবার ভোলা সদর পরিবার পরিকল্পনা উপজেলা কর্মকর্তার কার্যালয়ে রাজিয়া খানমের হাতে সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা পরিবার কল্যান কর্মকর্তা মো: কামাল হোসেন ও মেডিকেল অফিসার ডা: আফরোজা বেগম। এসময় শ্রেষ্ঠ পরিবার কল্যান পরিদর্শক হিসেবে নির্বাচিত হন পশ্চিম ইলিশা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের পরিদর্শক মো: শমসের ও শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী নির্বাচিত হন ফেরদৌস বেগম।

শ্রেষ্ঠ পরিবার কল্যান পরিদর্শিকা রাজিয়া খানম বলেন আজকের এ সম্মানা আমার কাজকে আরো উৎসাহিত করবে। আমার কাজ কে মূল্যায়ন করার জন্য আমি জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক মাহমুদুল হক আযাদ, এডিসিসি ডা: লুৎফর রহমান সেলিম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকতা মো: কামাল হোসেন এবং মেডিকেল অফিসার আফরোজা বেগম ও আমার সহকর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ভোলা পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা রাজিয়া খানম বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নসু মিয়া তালুকদারের ৪র্থ কন্যা। রাজিয়া খানমের স্বামী জাফর ইকবাল একজন অবসর প্রাপ্ত কর্মকর্তা। দৈনিক তৃতীয়মাত্রা ও দৈনিক দখিনের সময়ের জেলা প্রতিনিধি এবং আমাদের ভোলা.কম এর স¤পাদক ও প্রকাশক ইয়াছিনুল ঈমন এর মাতা তিনি। ব্যাক্তিগত জীবনে ২ সন্তানের জননী রাজিয়া খানম।

বাংলাদেশ সময়: ০:৫১:১১   ৫৬৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা: স্পিকার মেজর হাফিজ উদ্দিন
মাছ নেই, ঋণের জালে জেলেরা
মনপুরায় পৌরসভা, মিনিস্টেডিয়াম ও শিশু পার্ক স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে: এমপি নয়ন
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের মরদেহ ৩ দিন পর উদ্ধার
ফেরি সার্ভিস চালু: নারায়ণগঞ্জের সঙ্গে ভোলার নৌপথে নতুন দুয়ার খুলল
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ রাকিবের লাশ ৪০ ঘণ্টা পর শনাক্ত, আমজাদকে উদ্ধারে অভিযান
নদীর পাড় ধসে নিখোঁজ হওয়া দুই যুবকের খোঁজে ঘটনাস্থল পরিদর্শন করলেন গোলাম নবী আলমগীর
নেওয়ামতপুর চরে কৃষকদের উপর দস্যুদের হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা: সংসদে প্রধানমন্ত্রী
ভোলার মেঘনা থেকে বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল



আর্কাইভ