
মোঃ বিল্লাল হোসেন ॥
হাসপাতাল গুলোকে রোগিদের সেবায় ব্যবহার করার জন্য নিজ অর্থায়নে অনেকগুলো হুইল চেয়ার দান করে দৃষ্টান্ত স্থাপন করলেন ভোলা জেলা ট্যাংক লরী শ্রমিক পরিচালনা কমিটির সাধারণ স¤পাদক মোঃ আলাউদ্দিন। বুধবার দুপুরে তিনি সিভিল সার্জন ও দৌলতখাঁন মেডিকেল অফিসারের কাছে এ চেয়ারগুলো হস্তান্তর করেন।
আলাউদ্দিন জানান, তিনি হাসপাতালে গিয়ে প্রায়ই দেখেন পা অথবা কোমর ভেঙ্গে অনেক আহত হওয়া রোগীরা হাসপাতালে আসে চিকিৎসা নেওয়ার জন্য। ইমার্জেন্সিতে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ঐ সব রোগিদেরকে হাসপাতালে ভর্তি বা অন্যত্র উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। এসময় এইসব রোগিদেরকে ইমার্জেন্সি রুম থেকে হাসপাতাল সিটে বা বাহিরের গাড়িতে নেওয়া হয় হাসপাতালেন ট্রলি ঠেলায় করে শুইয়ে। তাতে অনেক আহত রোগী শুইয়ে যেতে নাপেরে ব্যাথার জন্ত্রনায় চিৎকার করে। এতে তার হৃদয়ে ব্যাপক নারা দিয়ে আঘাত লাগে। যদি হাসপাতালে হুইল চেয়ারের ব্যাবস্থা থাকতো তাহলে এসব রোগীদেরকে হুইল চেয়ারে বসিয়ে সিটে গেলে হয়তো ব্যাথা কম লাগতো তাহলে আর যন্ত্রনায় চিৎকার করতোনা। তার এমন অনুভুতিতে তার আয়ের টাকা থেকে সাধ্যানুযায়ী ভোলা সদর হাসপাতাল ও দৌলতখাঁন হাসপাতালের বিভিন্ন প্রয়োজনিয়তার ওয়ার্ডে অনেকগুলো হুইল চেয়ার দান করেন।
সিভিল সার্জন রথিন্দ্রনাথ মজুমদার জানান, তিনি ভোলার স্বাস্থ্য সেবায় সচেস্ট ভূমিকা পালন করছেন। যখনই কোন অভিযোগ বা পরামর্শ পান তখনই তিনি সেসব ব্যাপারে সমাধান করার চেষ্টা করেন। কিন্তু সকলের সহযোগীতা না থাকলে কোনদিনই কোন প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করা সম্ভব হয়না।
আলাউদ্দিন মিয়া নিজ চেতনায় যে ভূমিকা রেখেছে তা দৃষ্টান্ত মূলক। সমাজে প্রতিটা লোক যদি এমন উদার আন্তরিক হতো তাহলে হাসপাতালে আরো বেগবান চিকিৎসা সেবা দেওয়া সহজ হতো।
বাংলাদেশ সময়: ০:৪২:৪২ ৩৭৯ বার পঠিত