
আজকের ভোলা রিপোর্ট ॥
“হাসপাতাল আমার বাড়ি পরিচ্ছন্ন হাসপাতাল গড়ি” এই স্লোগানকে সামনে রেখে ভোলা জেলা প্রশাসনের ক্র্যাশ প্রোগ্রাম অংশ হিসাবে ভোলা সদর হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন অভিযান কর্মসূচী শুরু হয়েছে। সোমবার (৫ আগস্ট) ভোলা সদর হাসাপাতাল কম্পাউন্ডের সামনে পরিচ্ছন্ন অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা সিভিল সার্জেন ডা. রথীন্দ্রনাথ মজুমদার। এসময় হাসপাতালের বিভিন্ন কর্মরত ডাক্তার, নার্স, নার্সিং ইনিস্টিটিউটের শিক্ষার্থী সহ হাসপাতালে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা এসময় পরিচ্ছন্ন অভিযানে অংশ নেয়।
এসময় সিভিল সার্জেন বলেন, সুস্থভাবে বেঁচে থাকতে এডিস মশা নিয়ন্ত্রণ ও ডেঙ্গুর প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই। আমাদের পরিবেশ আমাদের কেই নিরাপদ রাখতে হবে। এছাড়া এডিশ মশা নিয়ন্ত্রণ ও বংশ বিস্তার রোধে এই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান আমাদের অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১:১১:৫৪ ৩৭৮ বার পঠিত