চরফ্যাশনে বসতঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে গ্রামবাসীর ঝাড়– মিছিল

প্রচ্ছদ » চরফ্যাশন » চরফ্যাশনে বসতঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে গ্রামবাসীর ঝাড়– মিছিল
সোমবার, ১০ জুলাই ২০১৭



---
চরফ্যাশন প্রতিনিধি॥

চরফ্যাশনের হাজারীগঞ্জের খাসেরহাটে জমির মালিকানা বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বসতঘরে অগ্নিসংযোগের প্রতিবাদ এবং অপরাধীদের গ্রেফতারের দাবীতে সোমবার গ্রামবাসী প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ করেছে। দুপুরে খাসেরহাটে এই বিক্ষোভ সমাবেশ করা হয়। বিক্ষোভ সমাবেশ থেকে বসতঘরে অগ্নিসংযোগের হোতা মাও নুরুজ্জামানসহ তার সব সহযোগীদের গ্রামে অবাঞ্চিত ঘোষণা এবং দ্রুত গ্রেফতারের দাবী জানান হয়েছে।
জানাযায়- গত ২৮ জুন রাত সোয়া ৮টার সময় মাও: নুরুজ্জামানের নেতৃত্বে সহযোগী নেছার উদ্দিন, জসিম উদ্দিন, বকুল বেগম এবং জাকিরসহ অজ্ঞাত ৩/৪ ঢাকার ব্যবসায়ী রফিকুল ইসলামের হাজারীগঞ্জ গ্রামের আধাপাকা সবতঘরে আগুন দিয়ে পুড়ে দেয়। ঘরে আগুন দেয়ার আগে এসব দুর্বৃত্তরা ঘরের সব মালামাল লুট করে নেয়। আগুনে আধাপাকা ঘরসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার সময় গৃহমালিক রফিকুল ইসলাম  ব্যবসার সূত্রে ঢাকায় অবস্থান করছিলেন এবং তার স্ত্রী-সন্তানরাও ইদ উপলক্ষে ঢাকায় ছিলেন। ফলে বসতঘরটি ছিল জনমানব শূন্য, তালাবদ্ধ। পূর্ব থেকে মাও.নুরুজ্জামানদের সাথে জমি জমার বিরোধ থাকায় আসামীরা পরিকল্পিত ভাবে ঘরটিতে আগুন দিয়ে পুড়ে দেয় বলে ক্ষতিগ্রস্ত ঘর মালিক ও স্থানীয়রা জানায়। এই ঘটনায় রফিকুল ইসলাম বাদি হয়ে চরফ্যাশন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মাও. নুরুজ্জামানসহ ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য শশীভূষণ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।
এদিকে রোববার দুপুরে পুড়ে যাওয়া ঘরের পাশের পুকুর থেকে লুট হওয়া একটি টিভি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়- আগুন দেয়ার আগে ঘরের মালামাল লুট করা হয়। লুট করা দুর্বৃত্তরা টিভিটি পুকুরের মধ্যে ফেলে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। পুলিশ মামলার আলমত হিসেবে টিভিটি জন্দ করেছে। অপরদিকে গতকাল দুপুরে স্থানীয় খাসেরহাট বাজারে গ্রামবাসীরা বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভানেত্রী টিনু বেগম, আব্দুল হাই, জাকির হোসেন, নুরে আলম মাষ্টার, মোশারেফ হোসেন মাষ্টার  প্রমূখ। বক্তারা গভীর রাতে বসতঘরে আগ্নিসংযোগকারীদের সমাজের ক্ষতিকর কীট হিসেব্ েউল্লেখ করে এই চক্রের হোতা মাও. নুরুজ্জামানসহ সকলকে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবী জানান।

বাংলাদেশ সময়: ২৩:৪১:৩০   ৪১১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশন-বেতুয়া-ঢাকা নৌরুটে ‘রোটেশন’ প্রথা বাতিলের দাবি, নৌ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ
নতুন ঘরে আর বউ তোলা হলো না সাকিবের
চরফ্যাশনে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ
পিকেএসএফ ও এফডিএ-এর উদ্যোগে চেয়ারম্যান বাজার শাখায় বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
চরফ্যাশনে সিএনজি সিন্ডিকেটের নৈরাজ্য: অতিরিক্ত ভাড়ায় জিম্মি সাধারণ যাত্রী
চরফ্যাশনে ব্র্যাকের গবাদিপ্রাণি সুরক্ষা বিমা দাবির টাকা হস্তান্তর
যদিও সে দৃষ্টিহীন তবুও সে সফল কর্মজীবী একজন লোক সুফিয়ান
চরফ্যাসনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারীকে মারধর
শশীভূষণে ১৯০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
দক্ষিণ আইচায় আবারও ছাত্র-জনতার হাতে কথিত মাদককারবারি আটক



আর্কাইভ