
এম মইনুল এহসান ॥
চরফ্যাশনে ভন্ড কবিরাজ কর্তৃক চাঞ্চল্যকর ধর্ষন মামলায় অভিযুক্ত ভন্ড কবিরাজ সেলিমের গ্রেফতারের পর চলছে নানা তেলেসমাতি। নারী নির্যাতন ও ধর্ষন মামলার একমাত্র আসামী গ্রেফতার হওয়ার পর ২২ ঘন্টা অতিবাহিত হলেও এখনও রয়েছে পুলিশ হেফাজতে। পুলিশ হেফাজতে থেকেই বাদী সহ সংশ্লিষ্টদের হুমকি দিয়ে যাচ্ছে ভন্ড কবিরাজ সেলিম ও তার সহযোগীরা।
মামলা সূত্রে জানা যায়, গত ২০ জুন চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়নের চর তোফাজ্জল গ্রামের মৃত মফিজের ছেলে ভন্ড কবিরাজ সেলিম ওরফে রাজুর কাছে দুলারহাট বাজারের এক গৃহবধু চিকিৎসার জন্য গেলে তাকে কৌশলে নিজ বসতগৃহে নিয়ে চেতনানাশক দ্রব্য সেবন করিয়ে অচেতন করে ধর্ষণ করে। পরে ধর্ষিতা গৃহবধু বাদি হয়ে চরফ্যসন থানায় নারী নির্যাতন ও ধর্ষন মামলা দায়ের করে।
গত শুক্রবার ৭ জুলাই রাত ১১টার দিকে ভোলা সদরের রাজাপুর ইউনিয়নের কেøাজার বাজার এলাকা থেকে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই সুজন মামলার একমাত্র আসামি সেলিম কে গ্রেফতার করে ভোলা সদর থানায় পুলিশ হেফাজতে পাঠায়। শনিবার দুপুরে ভোলা থেকে সেলিমকে চরফ্যশন থানায় প্রেরন করা হয়। রিপোর্ট লেখা পর্যন্ত আসামি সেলিম চরফ্যসন থানা পুলিশ হেফাজতে আছে বলে জানা গেছে।
এ ব্যাপারে চরফ্যাশন থানার ওসি এনামুল হক জানান, ধর্ষন মামলার আসামী সেলিমকে দুপুর বেলায় ভোলা সদর থেকে চরফ্যাশনে আনা হয়। অভিযুক্ত সেলিমের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আগামীকাল তাকে আদালতে প্রেরন করা হবে।
এদিকে মামলা থেকে রেহাই পাওয়ার জন্য আসামী সেলিম বিভিন্ন মহলে তদবীর করে যাচ্ছে। বাদীসহ সংশ্লিষ্টদের হুমকি দিয়ে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ০:০৩:৩৮ ৪৬৩ বার পঠিত