ভোলায় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন নিয়ে ওরিয়েন্টেশন

প্রচ্ছদ » জেলা » ভোলায় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন নিয়ে ওরিয়েন্টেশন
বুধবার, ১৬ জানুয়ারী ২০১৯



---
স্টাফ রিপোর্টার ॥

ভোলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২য় রাউন্ড’ ১৯ সফলভাবে বাস্তবায়নের লক্ষে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারি (বুধবার) দুপুরে ভোলা সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কেন্দ্রের সভাকক্ষে ওরিয়েন্টেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সিভিল সর্জন ডা. রথীন্দ্রনাথ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় ভোলা বাংলার কন্ঠ সম্পাদক এম হাবিবুর রহমান, আরটিভি জেলা প্রতিনিধি অমিতাভ রায় অপু, সাংবাদিক কামাল উদ্দিন সুলতান, মোকাম্মেল হক মিলন, নজরুল হক অনুসহ ৩০ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।
এসময় সিভিল সার্জন জানান, ১৯ জানুয়ারি শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলায় মোট ১৭৮৯টি কেন্দ্রে বিনামূল্যে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি আরও জানান ৬ মাস বয়স থেকে ১১ মাস বয়সী ৩০ হাজার শিশুকে ১টি নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লক্ষ ৪২ হাজার ২৯৬ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। পরে ডাক্তার হাসনাইন আহমেদ এবিষয়ে বিস্তারিত তুলে ধরে মাল্টিমিডিয়ায় একটি প্রেজেন্টেশন উপস্থাপনা করেন।

বাংলাদেশ সময়: ২২:০০:১৬   ৬৪০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় আধুনিকায়নকৃত ১০ শয্যার পুলিশ লাইন্স হাসপাতালের শুভ উদ্বোধন
তেতুলিয়া নদীর ভয়াল ভাঙনে হুমকির মুখে সাচড়া ইউনিয়নের ৫ হাজার পরিবার
ভোলা পৌরসভার ৮০ কিলোমিটার সড়কের বেহাল দশা, বাড়ছে ভোগান্তি, ঘটছে দুর্ঘটনা
ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ৫ বছরেও চালু হয়নি আইসিইউ সেবা
ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
লালমোহনে ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৪ বস্তা সরকারি ভিজিএফ চাল উদ্ধার
অতিরিক্ত জোয়ারে তলিয়ে গেল মনপুরার রামনেওয়াজ লঞ্চঘাট, চরম দুর্ভোগে যাত্রীরা
মেঘনার অতিজোয়ারে প্লাবিত ভোলার উপকূল, পানিবন্দি মানুষের দুর্ভোগ
মনপুরায় জোয়ারে ভাসলো আবাসন প্রকল্পের বাসিন্দরা, পানবন্দি হাজার হাজার মানুষ
মনপুরায় জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল, পানিবন্দি ১০ হাজার মানুষ



আর্কাইভ