শিশু মৃত্যুহার কামাতে ভোলায় মা ও শিশুর স্বাস্থ্য কার্যক্রমে গতিশীলতা আনতে কর্মশালা

প্রচ্ছদ » জেলা » শিশু মৃত্যুহার কামাতে ভোলায় মা ও শিশুর স্বাস্থ্য কার্যক্রমে গতিশীলতা আনতে কর্মশালা
রবিবার, ১৩ জানুয়ারী ২০১৯



---
স্টাফ রিপোর্টার ॥
ভোলায় পরিবার পরিকল্পনা ও মা শিশুর স্বাস্থ্য কার্যক্রমে গতিশীলতা আনতে রোববার এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের একটি হোটেলের কনফারেন্স রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এ সময় উপ-পরিচালক মাহমুদুল হক আযাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ রথীন্দ্র নাথ মজুমদার, ডাঃ লৃৎফর রহমান সেলিম, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলাচেয়ারম্যান মনজুর আলম খান. প্রোগ্রাম ম্যানেজার সামসুল করিম, প্রেসকাবের সাবেক সভাপতি এম হাবিবুর রহমান, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মু. শওকাত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাফুজা ইয়াসমিন প্রমুখ।
ওই সেমিনারে সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তা, হাসপাতালের ডাক্তার, নার্স, কিনিক কর্মকর্তরা অংশ নেন। এ সময় পরিবার পরিকল্পনা ও মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রম গতিশীল করার জন্য নানা দিক তুলে ধরা হয় এবং নতুন নতুন পরিকল্পনা বাস্তবায়ন প্রসঙ্গে আলোকপাত করা হয়।
এ সময় শিশু মৃত্যু হার কমিয়ে আনার ব্যপারেও সিদ্ধান্ত নেয়া হয়। এ সেমিনারের আয়োজনে ছিল, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ফ্যামেলি প্লানিং ফিলন্ড সার্ভিসেস ডেলিভারি বিভাগ।

বাংলাদেশ সময়: ২২:৪২:৫৯   ৫৩৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন আলহাজ্ব গোলাম নবী আলমগীর
ঈদ উদযাপনে ভোলার ঘরমুখো মানুষের ভিড়, প্রস্তুত অর্ধশতাধিক লঞ্চ
ভোলায় জনপ্রিয় হচ্ছে পেঁয়াজ চাষ, ভালো ফলনে কৃষকের মুখে হাঁসি
প্রতিষ্ঠার প্রায় ১৮ বছরেও পূর্নাঙ্গ রুপ পায়নি ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরটি
ভোলা শিক্ষার্থীদের সংবর্ধনা ও ব্রেন ওয়েভ অলিম্পিয়াড অনুষ্ঠিত
ভোলায় ঈদের বাজারে কেনাকাটায় উৎসবের রঙ্গ লেগেছে
ভোলার উন্নয়নে ঐক্য ও সম্প্রীতির সংগঠন ‘আমরা ভোলাবাসী’র ইফতার মাহফিল
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত
ভোলা সদর বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আলহাজ্ব শহিদুল ইসলামের ইন্তেকাল ॥ শোক



আর্কাইভ