চরফ্যাশনে নৌকার প্রচারনায় ৬ জন চলচিত্রের তারকারা

প্রচ্ছদ » জেলা » চরফ্যাশনে নৌকার প্রচারনায় ৬ জন চলচিত্রের তারকারা
বুধবার, ২৬ ডিসেম্বর ২০১৮



---
স্টাফ রিপোর্টার ॥
ভোলা-৪ আসনের চরফ্যাশনে  আওয়ামী লীগ প্রার্থী ও উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের পক্ষে নৌকা ভোট চেয়ে চরফ্যাশনে দিনব্যাপী প্রচারণা চালিয়েছেন চলচিত্রের একঝাঁক তারকারা। এরা হলেন নায়ক রিয়াজ, ফেরদৌস, ঈমন, নায়িকা পূর্ণিমা, অপু বিশ্বাস, পপি। তারা চরফ্যাশন পৌর এলাকা থেকে শুরু করে উপজেলার প্রায় ৫০ কিলোমিটার সড়ক পথে প্রচারণা করেন এবং এসময় নৌকার লিফলেট বিতরণ করে উন্নয়ন ও স্বাধীনতার পক্ষে নৌকায় ভোট চান।
বুধবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় জ্যাকবের চরফ্যাশনের বাসভবনের সামনে থেকে ট্রাকে করে প্রচারণা শুরু করেন রিয়াজ, ফেরদৌস, ঈমন, পূর্ণিমা, পপি, অপু বিশ্বাস সহ চলচিত্রের তারকারা। তারা পৌর এলাকার বিভিন্ন সড়ক ঘুরে এসে জ্যাবক টাওয়ার হয়ে ফ্যাসন স্কারের নির্বাচনী সভায় বক্তব্য রাখেন। এসময় তারকাদের সাথে ভোলা-৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ও তার স্ত্রী নিলিমা জ্যাকব উপস্থিত ছিলেন। হাজার হাজার মানুষের উপস্থিতিতে সভায় নৌকায় ভোট চান তারা। পরে সড়ক পথে প্রচারণার পাশাপাশি শশীভূষণ ও দক্ষিণ আইচায় আরো ২টি নির্বাচনী সভায় বক্তব্য রাখেন তারকারা।

বাংলাদেশ সময়: ২২:২৬:৩৯   ১৩২১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, সড়কে গাছ পড়ে যান চলাচল সাময়িক বন্ধ
বোরহানউদ্দিন হাসপাতালে রোগীদের দুর্ভোগ, ২৫ রোগীর জন্য ২ ফ্যান
গো-খাদ্যের চড়া দামে লাভ নিয়ে শঙ্কায় খামারিরা
ইলিশা-ঢাকা নৌরুটের লঞ্চ ক্যান্টিনে অতিরিক্ত দামে খাবার বিক্রির অভিযোগ, যাত্রীদের ক্ষোভ
ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন
ইলিশায় ১৩ কেজি গাঁজাসহ চট্টগ্রামের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
বোরহানউদ্দিনে ​নদী ভাঙন ও ড্রেজার আতঙ্ক: অস্তিত্ব সংকটে তেঁতুলিয়া তীরের বাসিন্দারা
ভোলায় বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
লালমোহনে নারিকেল পাড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
ভোলায় বিশ্বব্যাংকের ঋণের টাকায় নির্মিত মৎস্য অবতরণ কেন্দ্র ও সার্ভিলেন্স চেকপোস্ট এখন ‘গলার কাঁটা’



আর্কাইভ