
লালমোহন প্রতিনিধি ॥
লালমোহনে পুর্বশত্রুতার জেরধরে ইউপি সদস্য হতদরিদ্র এক বৃদ্ধকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কালমা ইউনিয়নের ২৬ অক্টোবর দুপুরের দিকে বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, কালমা ৩নং ওয়ার্ডে মেম্বার আঃ রশিদের সাথে একই ওয়ার্ডের কালু মৃধা বাড়ির বৃদ্ধ আহসান মৃধার সাথে পূর্ব থেকে শত্রুতা চলে আসছে। মেম্বার সুযোগ পেলেই আহসান মৃধার ক্ষতি করার চেষ্টা করে। বিভিন্ন সময় নানানভাবে হুমকি ধামকি দিতে থাকে। ইউপি নির্বাচনের সময় আহসান গংরা রশিদ মেম্বারের পক্ষ করেনি বলেই এ রোষানল সৃষ্টি হয়। আহসান আওয়ামী লীগের পরীক্ষিত ত্যাগি কর্মী হিসেবে আসন্ন সংসদ নির্বাচনের ৩নং ওয়ার্ডের নির্বাচনী কেন্দ্র কমিটি গঠনের ফরম পূরণ করার দায়িত্ব ইউপি চেয়ারম্যান তাকে দেয়। রশিদ মেম্বার তার কাছ থেকে ফরমগুলো ছিনিয়ে নিতে চাইলে সে তাকে দিতে অস্বীকার করে এবং উক্ত ফরম সে চেয়ারম্যানের কাছে দিবে জানায়। এতে রশিদ মেম্বার ক্ষিপ্ত হয়ে আহসানকে ফরাজি বাজার রাস্তার উপর থেকে টেনে ইউনিয়ন পরিষদের পিছনে বাগানের ভেতর তাকে বেদম মারপিট করে। তার ডাকচিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করে। আহত হতদরিদ্র আহসান ন্যায় বিচার দাবি করেন।
বাংলাদেশ সময়: ২২:১৩:৫৫ ১৫৩৬ বার পঠিত