ভোলায় আড়াই লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

প্রচ্ছদ » জেলা » ভোলায় আড়াই লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল
মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮



---
আজকের ভোলা রিপোর্ট ॥
“ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে র্কমশালা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১০ জুলাই) সিভিল সার্জন সম্মেলন কক্ষে ভোলার সিভিল সার্জন ডা: রথীন্দ্রনাথ মজুমদার এর সভাপতিত্বে সাংবাদিকদের নিয়ে ওয়ায়েন্টশন সভায় অনুষ্ঠিত হয়। এসময় তিনি জানায়, ভোলার এ বছর ২ লাখ ৫৪ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার ৩৭০ শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস ২লাখ ২৬ হাজার ৫৩০ শিশুকে লাল রংয়ের ভিাটামিন এ ক্যাপসুল খাওয়ানে হবে। জেলার সাত উপজেলার স্থায়ী, অস্থায়ী, অতিরিক্ত, মোবাইল ও দুর্গম এলাকার ১১৯ টি সহ মোট এক হাজার ৯৯০টি কেন্দ্রে এক যোগে আগামী ১৪ জুলাই সকাল ৮টার থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি আরো বলেন, শিশুদের অপুষ্টি নিরাময়, অন্ধত্ব প্রতিরোধ, শিশুর স্বাভাবিক এবং মানসিক বিকাশ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সারাদেশের মত দ্বীপজেলা ভোলাতেও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপিত হবে।
অনুষ্ঠানে ভোলা প্রেসকাবের আহবায়ক এমএ তাহের, সাবেক সভাপতি বাংলার কন্ঠ সম্পাদক এম হাবিবুর রহমান, দৈনিক আজকের ভোলা সম্পাদক মু. শওকাত হোসেন, পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মাহমুদুর রহমান আজাদ, দৈনিক যুগান্তর প্রতিনিধি অমিতাব অপু, সাংবাদিক মোকাম্মেল হক মিলন, ওমর ফারুক, ৭১ টিভির জেলা প্রতিনিধি কামরুল ইসলাম, চ্যানেল-২৪ জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু, বাসস এর স্টাফ রিপোর্টারা হাসনাইন আহমেদ মুন্না, কালের কন্ঠ জেলা প্রতিনিধি হোসাইন রুবেল এ সময় বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকগন অংশগ্রহন করেন।

বাংলাদেশ সময়: ২২:৪৪:৩০   ৬২৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় বিএনপির নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে চলছে দ্বিতীয় ধাপে ফ্রি মেডিকেল ক্যাম্প
৭ নভেম্বর উপলক্ষে ভোলায় ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা ও দোয়া মাহফিল
২০ লাখ মানুষের জন্য ২৫০ শয্যার হাসপাতাল, নেই আইসিইউ-ভেন্টিলেটর
তজুমদ্দিনে মাদ্রাসার ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
মনপুরা সরকারি ডিগ্রী কলেজে এইচএসসির ফলাফলে চরম বিপর্যয়, ১৫৮ পরীক্ষার্থীর ১২৮ জনই অকৃতকার্য
নিষেধাজ্ঞা শেষে ধরা পড়া ৯৫ শতাংশই ডিমওয়ালা ইলিশ, নেপথ্যে কী?
ভোলা হাসপাতালের তত্ত্বাবধায়ক তৈয়বুর রহমান ওএসডি
ভোলায় পাচারের সন্দেহে ২৯০ বস্তা সার আটক, গোডাউন সিলগালা
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ভোলায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সভা



আর্কাইভ