ভোলায় এসিড নিক্ষেপকারীদের দ্রুত ফাঁসিরদাবীতে বিক্ষোভ মিছিল

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় এসিড নিক্ষেপকারীদের দ্রুত ফাঁসিরদাবীতে বিক্ষোভ মিছিল
সোমবার, ৯ জুলাই ২০১৮



---
স্টাফ রিপোর্টার ॥

ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নে প্রেমে ব্যর্থ হয়ে যুবকের অ্যাসিড নিক্ষেপে দগ্ধ দুই বোনের মধ্যে বড় বোন তানজিম আক্তার মালা (১৬) দীর্ঘ ৫৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত শনিবার রাতে ঢাকায় চিকিৎসাধীন মৃত্যুবরণ করে।
তার লাশ ময়নাতদন্তের শেষে সোমবার দুপুরে তার গ্রামের বাড়ি আসলে শিক্ষার্থী ও স্থানীয়রা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ায় অ্যাসিড নিক্ষেপকারী মহব্বত হোসেন অপু’র দ্রুত ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল করেন। এব্যাপারে স্থানীয় লোকজন ও শিক্ষার্থী জানান, এছাড়াও তারা অপু’র সহযোগিদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবীও জানান।
উল্লেখ্য, গত ১৪ মে গভীর রাতে হেলাল রাড়ির ২ কন্যা তানজিম আক্তার মালা (১৬) এবং মারজিয়া (৮) রাতের খাবার খেয়ে দুই বোন এক সাথে ঘুমাতে যায়।
রাত ২ টার পর হঠাৎ করে জ্বানালা দিয়ে অ্যাসিড নিক্ষেপ করা হয়। এতে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রী তানজি আক্তার মালার মুখ মন্ডল,২ চোখসহ শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। এছাড়াও তার ছোট বোন দ্বিতীয় শ্রেণির ছাত্রী মারজিয়া হাত ও পেটসহ বিভিন্ন স্থান ঝলসে যায়। পরিবারের সদস্যরা গুরুতর অবস্থায় উদ্ধার করে রাতেই  ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের পরিস্থিতি অবনতি হওয়ায় তাদেরকে  ভোলা থেকে বরিশাল প্রেরণ করা হয়েছে। পরে তাদেরকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।
এ ঘটনার ১১ দিন পর ২৬ মে পুলিশ অভিযান চালিয়ে অ্যাসিড নিক্ষেপকারি মূল আসামি ভোলা সরকারি কলেজের অনার্স ১ বর্ষের ছাত্র মহব্বত হোসেন অনুকে ভোলা সদরের দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বালিয়া গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে করে।
পুলিশের জিজ্ঞাসাবাদে অপু পুলিশকে জানিয়েছে, প্রেমে ব্যর্থ হয়ে তিনি অ্যাসিড নিক্ষেপ করেছেন। এদিকে অ্যাসিড দগ্ধ মালার পিতা হেলার রাড়ি জানান, ৫৪ দিন পর ঢাকায় চিকিৎসা দিন ছিলো। শনিবার ঢাকা মোহাম্মদপুর সিটি হাসপাতালে রাত ১০ টায় চিকিৎসাধীন অবস্থায় তার মেয়ে মালা মৃত্যুবরণ করে।

বাংলাদেশ সময়: ২১:৫১:৩৭   ৪১৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলার বাপ্তায় ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ চুরি: সাড়ে ৩ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মনপুরায় স্ত্রীকে দিয়ে যৌন ব্যবসা স্বামীর, স্বামী-স্ত্রী আটক
তজুমদ্দিনে মাদ্রাসার ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
ভোলায় স্বামী-স্ত্রীসহ চারজনকে পিটিয়ে গুরুতর আহত
বোরহানউদ্দিনে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩
দৌলতখানে সরকারি রাস্তা দখল করে বিএনপি নেত্রীর গাছ রোপণ, দুর্ভোগে ৪০ পরিবার
চরফ্যাশনের দুলারহাট ট্রলিং বোটসহ ১৪ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড
মনপুরায় স্বামী পরিত্যক্ত নারীকে মারধরের অভিযোগে যুবদল নেতা আটক
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে বেকারিকে জরিমানা
ভোলায় পাচারের সন্দেহে ২৯০ বস্তা সার আটক, গোডাউন সিলগালা



আর্কাইভ