ভোলায় যৌন নির্যাতনের অভিযোগে কাজির বিরুদ্ধে মামলা

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় যৌন নির্যাতনের অভিযোগে কাজির বিরুদ্ধে মামলা
শনিবার, ৭ জুলাই ২০১৮



স্টাফ রিপোর্টার ॥
ভোলায় কাজি অফিসে তালাক নামা নিতে এসে কাজির হাতে এক নারী যৌন নির্যাতনের স্বীকার হয়েছে বলে অভিযোগ উঠেছে কাজি মো. জাকির হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় গত ৪ জুন বুধবার ভোলা সদর মডেল থানায় ভিকটিম নিজে বাদী হয়ে যৌন নির্যাতনের অভিযোগে কাজি মো. জাকির হোসেনকে আসামী করে নারী ও শিশু অফিসে রেখে তালাক নামা নিয়ে আদালতে যায়। এসময় কাজি জাকির ওই নারীকে একা পেয়ে কু-প্রস্তাব দেয়। এতে সে রাজি না হওয়ায় কাজি জাকির তার মুখ চেপে ধরে তাকে জোড়পূর্বক যৌন নির্যাতনের চেষ্টা চালায়। পরে সে ডাক-চিৎকার দিলে আশপাশের লোকজন চলে আসলে জাকির তাকে ছেড়ে দেয়। এবং এ ঘটনা কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় জাকির।
এর আগেও জাকির কাজির লেবাসে বিভিন্ন সময়ে তার অফিসে আসা নারীদের যৌন হয়রানি করেছেন বলে স্থানীয়রা জানিয়েছে।
স্থানীয় বাসিন্দা মশিউর রহমান পিংকু জানান, কাজি জাকির হোসেন তার কাজি অফিসে এর আগেও নারী ঘটিত অনেক অপকর্ম করেছেন। যার কারনে তার বিরুদ্ধে মামলাও রয়েছে।
এ ব্যাপারে কাজি মো. জাকির হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, আমার পেশাগত কাজি হিসেবে ১৬ বছরের কাজে এ ধরনের কোনো ঘটনা নেই। এখন আইন তাদের পক্ষে তাই তারা যা বলে তাই হয়।

বাংলাদেশ সময়: ২২:৪৬:৫৯   ৪৫১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


টোলের নামে ভোলা-চরফ্যাশন মহাসড়কে চাঁদাবাজি, পুলিশের অভিযানের পরও থামেনি
বোরহানউদ্দিনে দাঁড়িয়ে থাকা রোলারে সিএনজির ধাক্কা, নিহত ১
লালমোহনে অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
চরফ্যাশনে টমটম থেকে ছিটকে পড়া গাছের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু
লালমোহনে ক্ষমতার প্রভাব খাটিয়ে জমি জবরদখলের অভিযোগ
বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ ৫ জন আটক
ভোলায় অস্বাস্থ্যকর খাবার ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হুশিয়ারি
দুলারহাটে গাঁজাসহ এক নারী গ্রেফতার
ভোলায় টিউবওয়েল স্থাপনকে কেন্দ্র করে মারধর, ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত-৫
সাদ্দামের অস্ত্র দিয়ে নুরউদ্দিনকে ফাঁসানোর অভিযোগ, ডিবির ভূমিকা নিয়ে প্রশ্ন! রাজাপুরে মানববন্ধন



আর্কাইভ