জলের জীবনে ভাগ্য বদল হয়না তাদের

প্রচ্ছদ » জেলা » জলের জীবনে ভাগ্য বদল হয়না তাদের
সোমবার, ২৫ জুন ২০১৮



---
ছোটন সাহা \
‘ছবি তুলে কি হবে, আমাদের খবর কেউ নেয়না’। আমারা কোন সাহায্য পাইনা, আমাগো নৌকা বদল হয় কিন্তু ভাগ্য বদল হয়না, ছবি তুলে কি করবেন? নৌকাভাসি মানতা নারী পারুল বেগম ও তার সন্তানদের ছবি তুলতে গেলে এমন কথাই বলেন পারুল।
ঘাটে নোঙ্গর দেয়া একটি নৌকায় ছেলে-মেয়েদের নিয়ে বসেছিলেন তিনি। চোঁখ-মুখে তার দুশ্চিন্তার ছাপ’। নদীতে মাছ শিকার শেষ করে করে ঘাটে এসেছে পারুলদের নৌকা। তার স্বামী আলমগীর সর্দার ৪/৫টি মাছ নিয়ে আড়তে বিক্রির জন্য গিয়েছেন।  তার অপেক্ষা মাছ বিক্রির টাকা হাতে পেলে দু’বেলা দু’মুঠো খাবার ব্যবস্থা হবে।
ভোলা সদরের ইলিশা ফেরীঘাট এলাকার মাছ ঘাটে এমন চিত্র দেখা গেছে। সেখানে মানতা গৃহবধু পারুল বেগমসহ অন্যরাদের অবস্থা যেন একই।
শুধু পারুল নয়, তাদের মত অর্ধশতাধিক  মানতা নারী-পুরুষের নৌকা বহর ইলিশা ও জোরখালে ঘাটে ভেড়ানো।
সারাদিন জাল বেয়ে নদীতে সেটুকু মাছ পাবেন তা বিক্র করেই  সংসার চালাবেন তারা। কিন্তু ইলিশ সংকটে তাদের জীবনে নেমেএসেছে দুর্দিন। পারুলদের  মত অনেকের অবস্থা একই, জলে জড়ানো জীবনে ভাগ্য বদল হয়না তাদের।
পারুন বেগম জানায়,  স্বামী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে তার নৌকায় ভাসমান সংসার তার, আগে বাবার নৌকায় ছিলেন, এখন স্বামীর নৌকাতে। নৌকা বদল হলেও জীবন বদলায়নি তার। গত এক সপ্তাহে  মাত্র দুই হাজার টাকার মাছ বিক্রি করেছেন, যা ডাল-ভাতের ব্যবস্থা করতে গিয়েই শেষ হয়ে গেছে।
পারুল জানায়, আমাদের আবার আনন্দ-উৎসব? ভাতের টাকার যোগাড় করতেই কেটে যায়। কিভাবে  খাবার জোগাড় করবো সে চিন্তায় দিন কেটে যায়, সেখানে আবার আনন্দ, নদীর উত্তাল ঢেউয়ে চাপা পড়ে যায় আমাদের আনন্দ। নদীই জীব নদীই মরন।
ঘাটে নোঙ্গর দেয়া নৌকায় ৩ মেয়ে ও এক ছেলেকে নিয়ে মন খারাপ করে বসে আছেন মানতা স¤প্রদায়ের ফরিদ মিয়া। নদীতে ইলিশ সংকটে যেন সংকটময় হয়ে পড়েছেন তার জীবন।
ফরিদ জানায়, নদীতে মাছ কম, তাই আয়-ইনকাম নেই। দুই দিন মাছ বিক্রি করে পেয়েছি মাত্র ৭’শটাকা। তা দিয়ে কি পেটের ব্যবস্থা করবো নাকি নৌকার জন্য তেল কিনবো।
ফরিদ জানায়, সদরের রাজাপুর ইউনিয়নের জোরখাল এলাকায় তাদের নৌকার শতাধিক বহর, যারা নৌকা বসবাস করেন। তাদেরও একই অবস্থা, নদীদে মাছ নেই, তাই মানতা পল্লিতে হাসি নেই। সবার যেন মলিন মুখ।
উপকূলের বিভিন্ন মৎস্য ঘাটে আলমগীর ও পারুল বেগমদের মত নৌকাভাসি মানতাদের জীবন জীবিকা নৌকাতেই। একটু মাছ পেলে মুখে হাসি ফুটে নয়ত মলিন মুখ। জলের সাথে যুদ্ধ করতে গিয়ে কখনো কখনো আশা-স্বপ্ন চারমার হয়ে যায় তাদের।

বাংলাদেশ সময়: ২৩:০৪:১১   ৬৭২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় বিএনপির নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে চলছে দ্বিতীয় ধাপে ফ্রি মেডিকেল ক্যাম্প
৭ নভেম্বর উপলক্ষে ভোলায় ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা ও দোয়া মাহফিল
২০ লাখ মানুষের জন্য ২৫০ শয্যার হাসপাতাল, নেই আইসিইউ-ভেন্টিলেটর
তজুমদ্দিনে মাদ্রাসার ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
মনপুরা সরকারি ডিগ্রী কলেজে এইচএসসির ফলাফলে চরম বিপর্যয়, ১৫৮ পরীক্ষার্থীর ১২৮ জনই অকৃতকার্য
নিষেধাজ্ঞা শেষে ধরা পড়া ৯৫ শতাংশই ডিমওয়ালা ইলিশ, নেপথ্যে কী?
ভোলা হাসপাতালের তত্ত্বাবধায়ক তৈয়বুর রহমান ওএসডি
ভোলায় পাচারের সন্দেহে ২৯০ বস্তা সার আটক, গোডাউন সিলগালা
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ভোলায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সভা



আর্কাইভ