চরফ্যাশনে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

প্রচ্ছদ » চরফ্যাশন » চরফ্যাশনে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ
বুধবার, ২০ জুন ২০১৮



স্টাফ রিপোর্টার \
ভোলার চরফ্যাশন উপজেলায় ১৩ বছর বয়সী প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। জেলার দক্ষিণ আইচা থানার ওসি হাবিবুর রহমান জানান, মঙ্গলবার ভোরের এ ঘটনায় চরমানিকা গ্রামের আবদুর  রব (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে এই মামলা হয়। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি হাবিবুর রহমান কিশোরীর মায়ের বরাতে বলেন, প্রতিবন্ধী কিশোরী মুখে শব্দ করতে পারে না। মঙ্গলবার ভোরে বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। ঘরে ফিরতে দেরি হওয়ায় তার মা বের হয়ে ধর্ষণ করতে দেখেন। ঘটনাটি তিনি সকালে স্থানীয়দের জানালে তারা মামলা করার পরামর্শ দেন। পরে কিশোরীর মা মামলা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৪:০৯:১১   ৪৫৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
ময়লার স্তূপে বিভিন্ন জাতের বৃক্ষরোপণ সবুজ জোন গড়ার পরিকল্পনা
ভোলায় ২৪ হাজার ৬ শ’ কেজি সার জব্দ, আটক ৮
চরফ্যাশনের দুলারহাট ট্রলিং বোটসহ ১৪ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে বেকারিকে জরিমানা
চরফ্যাশনে জাতীয় যুব দিবস উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ
চরফ্যাশন প্রেসক্লাবের অফিস সহায়ককে চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের আর্থিক অনুদান প্রদান
দুলারহাটে ওয়ারেন্টভুক্তসহ ৫ আসামি গ্রেফতার
চরফ্যাশনে জমি জবরদখলের অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি
চরফ্যাশনে ৩৩ ইটভাটার ১৭টিই অবৈধ হুমকিতে বেড়িবাঁধ-কৃষি-জনস্বাস্থ্য



আর্কাইভ