ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্যগ্রহণ ও দাওয়াতি কার্যক্রম অনুষ্ঠিত

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্যগ্রহণ ও দাওয়াতি কার্যক্রম অনুষ্ঠিত
বুধবার, ৪ নভেম্বর ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্র ঘোষিত দাওয়াতি মাস উপলক্ষে ভোলা জেলা উত্তর শাখার উদ্যোগে সদস্যগ্রহণ ও দাওয়াতি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকেল ৩টা ৩০মিনিটে ভোলা শহরের কেজাহান মার্কেটের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে দলের নেতাকর্মীরা স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্য-উদ্দেশ্য, মূলনীতি, ইসলামী আদর্শ এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নৈতিকতা ও আদর্শভিত্তিক রাজনীতির গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা, সমাজে ন্যায়বিচার নিশ্চিত করা এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভূমিকা ও রাজনৈতিক দর্শন স¤পর্কে সাধারণ মানুষকে অবহিত করেন।

এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে দলের পরিচিতিমূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শে অনুপ্রাণিত হয়ে সংগঠনের সদস্য হওয়ার আহ্বান জানান। কর্মসূচিতে উপস্থিত স্থানীয় ব্যবসায়ী, সাধারণ মানুষ ও পথচারীদের অনেকেই দলের আদর্শ ও লক্ষ্য-উদ্দেশ্যের প্রতি আগ্রহ প্রকাশ করেন এবং সদস্য ফরম পূরণের মাধ্যমে সংগঠনের সদস্যপদ গ্রহণ করেন।

নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রচলিত রাজনৈতিক ধারার বাইরে নীতি, আদর্শ, সততা ও ইসলামী মূল্যবোধকে ধারণ করে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মানুষের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ইসলামের সুমহান আদর্শ বাস্তবায়ন এবং সমাজ থেকে অন্যায়, অবিচার, দুর্নীতি ও বৈষম্য দূর করতে সংগঠনটি ধারাবাহিকভাবে দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে। তাঁরা আরও বলেন, ইসলামের সৌন্দর্য ও আদর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এ ধরনের দাওয়াতি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মমতাজী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা ওবায়দুর রহমান, সহ-সভাপতি মাওলানা আক্তার হোসেন ভূঁইয়া, জয়েন্ট সেক্রেটারি মুফতি আব্দুল মোমেন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ইউসুফ আদনান, সাংগঠনিক সম্পাদক এইচ এম ইব্রাহিম, অর্থ সম্পাদক মাওলানা আবু জাফর, ভোলা সদর থানা শাখার সভাপতি মাওলানা আরিফ বিল্লাহসহ জেলা ও থানা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

দাওয়াতি মাসকে কেন্দ্র করে এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ইসলামী আদর্শের দাওয়াত পৌঁছে দেওয়া এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২১:০২:১৪   ৭১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


নিষিদ্ধ আওয়ামীলীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
ভোলায় হ্যান্ডবল প্রতিযোগিতার সমাপনী ও মাসব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন
ভোলার মহিষের দুধের টক দই: ২০০ বছরের ঐতিহ্যে স্বাদ ও জীবিকার মেলবন্ধন
ভোলায় অস্বাস্থ্যকর খাবার ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হুশিয়ারি
নিজাম-হাসিনা ফাউন্ডেশন থেকে শিক্ষাবৃত্তি প্রদান
দুলারহাটে গাঁজাসহ এক নারী গ্রেফতার
ভোলা জেলা যুবদলের কমিটি ঘোষণা: ফখরুল সভাপতি, মনির সাধারণ সম্পাদক, আল আমিন সাংগঠনিক
জাতীয় গ্যাস সংকটের মধ্যে ভোলায় নতুন সম্ভাবনা, নর্থ-৩ কূপে মিলেছে গ্যাসের সন্ধান
ভোলায় টিউবওয়েল স্থাপনকে কেন্দ্র করে মারধর, ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত-৫
সাদ্দামের অস্ত্র দিয়ে নুরউদ্দিনকে ফাঁসানোর অভিযোগ, ডিবির ভূমিকা নিয়ে প্রশ্ন! রাজাপুরে মানববন্ধন



আর্কাইভ