দৌলতখানে এলপিজি গ্যাসের তীব্র সংকট! সিন্ডিকেটের পকেটে যাচ্ছে লাখ লাখ টাকা, জিম্মি সাধারণ ক্রেতা

প্রচ্ছদ » অর্থনীতি » দৌলতখানে এলপিজি গ্যাসের তীব্র সংকট! সিন্ডিকেটের পকেটে যাচ্ছে লাখ লাখ টাকা, জিম্মি সাধারণ ক্রেতা
বুধবার, ৪ নভেম্বর ২০২৬



---

মোঃ আবির হোসাইন, দৌলতখান।।

সারা দেশের মতো ভোলার দৌলতখান উপজেলাতেও এলপিজি (লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। আর এই সংকটকে কৃত্রিমভাবে বাড়িয়ে তুলেছে স্থানীয় কিছু অসাধু ব্যবসায়ীর শক্তিশালী সিন্ডিকেট।

ফলে সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে উপজেলার বিভিন্ন বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস। এতে চরম বিপাকে পড়েছেন মধ্য ও নিম্নআয়ের সাধারণ মানুষ।

সরেজমিনে দৌলতখান পৌর শহরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ দোকানেই এলপিজি সিলিন্ডার খালি পড়ে আছে। ব্যবসায়ীদের দাবি, কোম্পানিগুলো চাহিদামতো গ্যাস সরবরাহ করছে না।

তবে সাধারণ ক্রেতাদের অভিযোগ ভিন্ন। তাদের দাবি, ডিলার ও খুচরা বিক্রেতারা গোপনে গ্যাস মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছেন।

সরকার নির্ধারিত দামের চেয়ে সিলিন্ডার প্রতি ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত অতিরিক্ত নেওয়া হচ্ছে।

কোনো কোনো বাজারে ১২ কেজির একটি সিলিন্ডার কিনতে গুনতে হচ্ছে ২,১০০ থেকে ২,৪০০ টাকা পর্যন্ত, যা সাধারণ মানুষের নাগালের বাইরে।

পৌরসভার এক ভুক্তভোগী ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “গ্যাস ছাড়া একদিনও রান্না চলে না। দোকানে গেলে বলে গ্যাস নাই, আবার বেশি টাকা দিলে ঠিকই ভেতর থেকে বের করে দেয়। আমরা এই সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছি।”

স্থানীয় সচেতন মহল মনে করছেন, উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার মনিটরিং না থাকায় এই সিন্ডিকেট দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে। দ্রুত এই অসাধু চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও চরমে পৌঁছাবে।

বাংলাদেশ সময়: ২:৩৯:০৮   ১৮৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


ভোলার মহিষের দুধের টক দই: ২০০ বছরের ঐতিহ্যে স্বাদ ও জীবিকার মেলবন্ধন
কুঁচে শিকারেই জীবিকা
জাতীয় গ্যাস সংকটের মধ্যে ভোলায় নতুন সম্ভাবনা, নর্থ-৩ কূপে মিলেছে গ্যাসের সন্ধান
একটি বায়োগ্যাস প্ল্যান্টেই বদলে গেল আনসারুলের সংসারের হিসাব
আগাম সবজি চাষে লাভের আশার আড়ালে বাড়তি খরচ ও ঝুঁকি
মালচিং পদ্ধতিতে আগাম তরমুজ চাষে চরফ্যাশনে কৃষকের বাজিমাত
জিজেইউএস-এর মাঠকর্মীদের দুই দিনব্যাপী সতেজীকরণ প্রশিক্ষণ
ভোলায় আধুনিক মৎস্য চাষবিষয়ক প্রশিক্ষণ
পাইপলাইনে বাইরে যাবে ভোলার গ্যাস, সরবরাহ বাড়বে কী, খরচ কত
শ্রমিকের ন্যায্য মজুরি বনাম শিল্পের সক্ষমতা, সংকটের সমাধান কোন পথে?



আর্কাইভ