তজুমদ্দিনে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ

প্রচ্ছদ » তজুমদ্দিন » তজুমদ্দিনে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ
বুধবার, ৪ নভেম্বর ২০২৬



---

তজুমদ্দিন প্রতিনিধি ॥

বাংলাদেশ সরকারের পাইলট প্রকল্প ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ভোলার তজুমদ্দিনে মাঠপর্যায়ের প্রস্তুতি জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। প্রশিক্ষণের পাশাপাশি তথ্য সংগ্রহকারীদের মধ্যে ট্যাব বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) তজুমদ্দিন উপজেলা সভাকক্ষে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বনি আমিন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান।

উপজেলায় সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীসহ মোট ৪১ জনকে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ আরও নির্ভুল, স্বচ্ছ ও গতিশীল করতে প্রশিক্ষণার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি তথ্য সংগ্রহের কাজে ব্যবহারের জন্য ট্যাব বিতরণ করা হয়।

সরকারের এ পাইলট প্রকল্প বাস্তবায়নে মাঠপর্যায়ে সঠিক তথ্য সংগ্রহ ও কার্যক্রমের কার্যকারিতা নিশ্চিত করতে প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০:৩৬:১৭   ৮৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


একটি বায়োগ্যাস প্ল্যান্টেই বদলে গেল আনসারুলের সংসারের হিসাব
তজুমদ্দিনে স্কাউটসের কাব হলিডে পালিত
তজুমদ্দিনে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে বৃদ্ধার কানের দুল ছিনতাই
তজুমদ্দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান
তজুমদ্দিনে মাদ্রাসার ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
তজুমদ্দিনে এক ইলিশের দাম ২২ হাজার টাকা!
তজুমদ্দিনে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ
চর মোজাম্মেলে জোয়ারের পানির চাপে ভাঙল রাস্তা, ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে পারাপার
২৮ অক্টোবরের হত্যাকান্ডের বিচার দাবিতে তজুমদ্দিনে জামায়াতের বিক্ষোভ মিছিল
তজুমদ্দিনে মৎস্য অভিযানে ২১ জেলে আটক



আর্কাইভ