চরফ্যাশন প্রেসক্লাবের অফিস সহায়ককে চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের আর্থিক অনুদান প্রদান

প্রচ্ছদ » চরফ্যাশন » চরফ্যাশন প্রেসক্লাবের অফিস সহায়ককে চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের আর্থিক অনুদান প্রদান
বুধবার, ৪ নভেম্বর ২০২৬



---

চরফ্যাশন প্রতিনিধি ॥

চরফ্যাশন প্রেসক্লাবের অফিস সহায়ক আব্দুল মান্নানের হাতে আর্থিক অনুদান প্রদান করেছে ‘চরফ্যাশন সাংবাদিক ইউনিয়ন’। সোমবার (৩ নভেম্বর ২০২৬) দুপুর ১২টায় চরফ্যাশন প্রেস ক্লাব কার্যালয়ে এই অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি কামাল গোলদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ-সভাপতি ও আগামী সময় প্রতিনিধি আবু সিদ্দিক।

চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের যুগ্ম আহবায়ক উপাধ্যক্ষ ইব্রাহিম খলিল সবুজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের সদস্য ও দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি জুলকার নাঈম, দৈনিক আজকের ভোলার প্রতিনিধি হাসনাইন শামীম দুলাহার আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ইব্রাহিম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সাংবাদিকতার পরিম-লে যারা নিরলসভাবে পেছনের কাজ করে যান, তাদের যেকোনো প্রয়োজনে পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের এই উদ্যোগ ভবিষ্যতে আরও মানবিক কাজের অনুপ্রেরণা জোগাবে।

বাংলাদেশ সময়: ০:৩৫:২৫   ৭৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে টমটম থেকে ছিটকে পড়া গাছের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু
কুঁচে শিকারেই জীবিকা
আগাম সবজি চাষে লাভের আশার আড়ালে বাড়তি খরচ ও ঝুঁকি
মালচিং পদ্ধতিতে আগাম তরমুজ চাষে চরফ্যাশনে কৃষকের বাজিমাত
চরফ্যাশনে তিন ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা, উৎপাদন বন্ধের নির্দেশ
চরফ্যাশন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে সবক অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ডজন খানেক প্রার্থীর ভীড়ে জিন্নাগড়ের চেয়ারম্যান পদে যুবদল নেতা বাঁধন আলোচনায়
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় চরফ্যাশনে যুবকের মৃত্যু
চরফ্যাশনে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ভয়াল ১২ নভেম্বর স্মরণে আলোচনা সভায় উপকূলয় দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি ও জলবায়ু ন্যায্যতার দাবি



আর্কাইভ