
দুলারহাট প্রতিনিধি ॥
ভোলা জেলার দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার চারজন পরোয়ানাভুক্ত (ওয়ারেন্টভুক্ত) এবং নিয়মিত মামলার একজনসহ মোট পাঁচজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই ৫ আসামিকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, আবুল বাশার চাপরাশী (পিতা: মৃত মন্তাজ চাপরাশী), মো. হাসিম (পিতা: আ. বাশার), মো. সোহাগ (পিতা: শওকত আলী), মো. হাসনাইন আলী (পিতা: শওকত আলী), (২ থেকে ৪নম্বর আসামির সবার বাড়ি আহাম্মদপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডে।) আ. কাদের মুন্সি (পিতা: মৃত মনোহর আলী মুন্সি, সাং- চরতোফাজ্জল, ৩নম্বর ওয়ার্ড)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধমূলক কর্মকা- দমনে ভোলা জেলা পুলিশের এ ধরনের জোরালো অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
বাংলাদেশ সময়: ০:৩৩:৩৩ ৬৮ বার পঠিত