চরফ্যাশনে জমি জবরদখলের অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি

প্রচ্ছদ » অপরাধ » চরফ্যাশনে জমি জবরদখলের অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬



---

এম, জাকির মাতব্বর, দুলারহাট ॥

ভোলার চরফ্যাশনে বসতবাড়ির ২৬ শতাংশ জমি দীর্ঘ নয় বছর ধরে জোরপূর্বক দখলে রাখার অভিযোগ উঠেছে পরেশ চন্দ্র শীলের বিরুদ্ধে। এ ছাড়া জমির রেইন্ট্রি ও মেহগনি গাছ কেটে বিক্রি এবং নারকেল ও সুপারি বিক্রি করে অর্থ আত্মসাৎ এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন জমির দাবিদার নিমাই চন্দ্র শীল (৭২)। অভিযোগকারী নিমাই চন্দ্র শীল উপজেলার অমরপুর ইউনিয়নের আলীগাঁও ২নম্বর ওয়ার্ডের নাপিতবাড়ির বাসিন্দা।

তাঁর পিতার নাম রাধিকা মোহন শীল। অভিযুক্ত পরেশ চন্দ্র শীল (৭৪) একই এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম রশরাজ চন্দ্র শীল। নিমাই চন্দ্র শীলের অভিযোগ, ২০১৭ সাল থেকে তাঁর বসতবাড়ির ২৬ শতাংশ জমি জোরপূর্বক দখল করে রেখেছেন পরেশ চন্দ্র শীল। এ সময় বাগানে থাকা মেহগনি ও রেইনট্রি গাছ কেটে প্রায় দুই লাখ টাকায় বিক্রি করেন পরেশ। একই সঙ্গে তাঁর রোপণ করা নারকেল ও সুপারি বিক্রি করে টাকা আত্মসাৎ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

নিমাই চন্দ্র শীল জানান, ২০১৭ সালে জাল-জালিয়াতির মাধ্যমে তৈরি করা দলিলের বিরুদ্ধে চরফ্যাশন আদালতে মামলা করেন তিনি।

নিমাই চন্দ্র শীল আরও অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধের জেরে তাঁকে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান, ভুক্তভোগী নিমাই।

সরজমিন ঘুরে দেখা গেছে, জমিটি পরেস চন্দ্র ভোগদখল করছে। আদালতের নির্দেশে ভোলার সাবরেজিস্ট্রার কার্যালয়ের সার্চারের দেয়া তথ্য সূত্রে ভোলা রেকর্ড অফিসের চরফ্যাশন সাবরেজিস্ট্রার অফিস ৩১৪০ নং দলিলটি ১৯৬২ ইং সনের দাতা রাধিকা মোহন শীল পিতা ইশ্বর চন্দ শীল ও গ্রহীতা পরেশ চন্দ্র শীল পিতা রশরাজ শীল আলীগাঁ উল্লেখিত কোনো দলিল নেই বলে সার্চার মো. ইউনুছের দেয়া রিপোর্ট সূত্রে জানা যায়।

জাল দলিল সৃজনের অভিযোগ অস্বীকার করে পরেশ চন্দ্র শীল বলেন, জমিটি তার স্ত্রীর নামে এবং সে কারণেই তিনি জমিটি দখলে রেখেছেন। তবে জাল দলিল তৈরি ও নামজারির সঙ্গে তিনি জড়িত নন বলে দাবি করেন। তাঁর ভাষ্য, নিমাই চন্দ্র শীলের জমি তাঁর জমির সামনের অংশে অবস্থিত। নিমাইয়ের এক ইঞ্চি জমিও তিনি ভোগদখল করছেন না।

বাংলাদেশ সময়: ১২:৫৯:১০   ৭৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


টোলের নামে ভোলা-চরফ্যাশন মহাসড়কে চাঁদাবাজি, পুলিশের অভিযানের পরও থামেনি
বোরহানউদ্দিনে দাঁড়িয়ে থাকা রোলারে সিএনজির ধাক্কা, নিহত ১
লালমোহনে অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
চরফ্যাশনে টমটম থেকে ছিটকে পড়া গাছের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু
লালমোহনে ক্ষমতার প্রভাব খাটিয়ে জমি জবরদখলের অভিযোগ
বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ ৫ জন আটক
ভোলায় অস্বাস্থ্যকর খাবার ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হুশিয়ারি
দুলারহাটে গাঁজাসহ এক নারী গ্রেফতার
ভোলায় টিউবওয়েল স্থাপনকে কেন্দ্র করে মারধর, ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত-৫
সাদ্দামের অস্ত্র দিয়ে নুরউদ্দিনকে ফাঁসানোর অভিযোগ, ডিবির ভূমিকা নিয়ে প্রশ্ন! রাজাপুরে মানববন্ধন



আর্কাইভ