ভোলায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা

প্রচ্ছদ » নারী ও শিশু » ভোলায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, জেন্ডারভিত্তিক বৈষম্য দূরীকরণ ও সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে ভোলায় কমিউনিটি অ্যাকশন প্রজেক্টের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) দুপুরে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর গ্রামের পুস্তি বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার নারী ও পুরুষ অংশ নেন।

জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে এবং ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইক্যুয়ালিটি’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।

প্রকল্পটির মূল লক্ষ্য হলো যুব ও নারীদের জীবনকে প্রভাবিত করে এমন ক্ষতিকর জেন্ডারভিত্তিক সামাজিক রীতি, কুসংস্কার ও বৈষম্যমূলক মানসিকতার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং কার্যকর প্রতিরোধ গড়ে তোলা।

আলোচনা সভায় জেন্ডার স্টেরিওটাইপ, নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ, নারীর অধিকার এবং সুরক্ষা নিয়ে আলোচনা করা হয়। এ সময় নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা ও নারীর প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি পরিবর্তনে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিনসহ সংগঠনের সদস্য ফরহাদ, জিয়ারুল ও মিরাজ অংশ নেন।

আলোচনায় বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও সমতাভিত্তিক সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং স্থানীয় প্রশাসনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা এবং নিরাপদ ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আয়োজকরা মনে করেন, এ ধরনের কর্মসূচির মাধ্যমে তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কার্যকর ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ১২:৫৮:২৮   ৯২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

নারী ও শিশু’র আরও খবর


ভোলায় প্যানেল আইনজীবীদের সাথে মহিলা পরিষদের মতবিনিময় সভা
ইলিশায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
মনপুরায় স্বামী পরিত্যক্ত নারীকে মারধরের অভিযোগে যুবদল নেতা আটক
ভোলায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা
নারীর অধিকার ও সমতা প্রতিষ্ঠায় ভোলায় স্থানীয় সরকার প্রতিনিধিদের সমন্বয়ে আলোচনা সভা
বোরহানউদ্দিনে পানিতে ডুবে ফুফু-ভাতিজির মৃত্যু
বোরহানউদ্দিনে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ভোলায় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের আশ্বাস: মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান
৫০ বছরে শিশু একাডেমি, শিশু অধিকার দিবসে ভোলার সংযুক্তিতে নতুন দীপ্তি



আর্কাইভ