বোরহানউদ্দিনে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় জাফর গ্রেপ্তার

প্রচ্ছদ » অপরাধ » বোরহানউদ্দিনে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় জাফর গ্রেপ্তার
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬



---

এইচ এ শরীফ, বোরহাউদ্দিন ॥

ভোলার বোরহানউদ্দিনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের অর্থ যোগান ও সেল্টারের দেওয়ার অভিযোগে জাফর হাজী (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার টবগী ইউনিয়নের মনিরাম বাজার-সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাফর হাজী টবগী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত নুর ইসলাম।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর সকালে উপজেলার টবগী ইউনিয়নের নতুন হাকিমুদ্দিন বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি বাজার থেকে শুরু হয়ে উদয়পুর রাস্তার মাথায় গিয়ে শেষ হয়। এ সময় শেখ হাসিনার দেশে ফেরার দাবিসহ বিভিন্ন ¯ে¬াগান দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ আলী বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে অর্থ যোগান ও সেল্টার দেওয়ার অভিযোগে জাফর হাজীকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৫৭:৪৬   ৮৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


টোলের নামে ভোলা-চরফ্যাশন মহাসড়কে চাঁদাবাজি, পুলিশের অভিযানের পরও থামেনি
বোরহানউদ্দিনে দাঁড়িয়ে থাকা রোলারে সিএনজির ধাক্কা, নিহত ১
লালমোহনে অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
চরফ্যাশনে টমটম থেকে ছিটকে পড়া গাছের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু
লালমোহনে ক্ষমতার প্রভাব খাটিয়ে জমি জবরদখলের অভিযোগ
বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ ৫ জন আটক
ভোলায় অস্বাস্থ্যকর খাবার ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হুশিয়ারি
দুলারহাটে গাঁজাসহ এক নারী গ্রেফতার
ভোলায় টিউবওয়েল স্থাপনকে কেন্দ্র করে মারধর, ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত-৫
সাদ্দামের অস্ত্র দিয়ে নুরউদ্দিনকে ফাঁসানোর অভিযোগ, ডিবির ভূমিকা নিয়ে প্রশ্ন! রাজাপুরে মানববন্ধন



আর্কাইভ