বোরহানউদ্দিনে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা

প্রচ্ছদ » বোরহানউদ্দিন » বোরহানউদ্দিনে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬



---

বোরহাউদ্দিন প্রতিনিধি ॥

ভোলার বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে যাওয়া গুণী শিক্ষকদের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকালে বিদ্যালয় মাঠে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ অবসরপ্রাপ্ত অন্যান্য শিক্ষকবৃন্দ এবং অফিস সহায়কে ‘বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের গণিত শিক্ষক মোঃ হাবিব উল্ল্যাহ সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী অফিসার মনোরঞ্জন বর্মন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন থানার অফিসার্স ইনচার্জ মোঃ আশ্রাব আলী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিফাত হোসেন। এছাড়া জেলা ও উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক কাজী ফিরোজ, শিক্ষক সমিতির সভাপতি বশির আহমেদ, উপজেলা যুবদলের আহবায়ক শিহাব উদ্দিন হাওলাদার, সদস্য সচিব জসিম উদ্দিন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিফ আসলাম রুবেল, সিনিয়র শিক্ষক বাহার উদ্দিন, মোসলেউদ্দিন, বিমল সেন, জাকির হোসেন, হাসনাইন, রিয়াদ হোসেন প্রমুখসহ বিভিন্ন শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন।

---

এদিন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ মো: নোমানকে আনুষ্ঠানিক বিদায় সম্মাননা জানানো হয়-এর পাশাপাশি দীর্ঘকাল শিক্ষকতা ও সেবায় যুক্ত থাকা অন্যান্য প্রবীণ শিক্ষক ও কর্মচারীদেরও সংবর্ধিত করা হয়। সংবর্ধনা পাওয়া অন্যান্য বিদায়ী শিক্ষকরা হলেন, সহকারী প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম তালুকদার, হিসাব বিজ্ঞানের সিনিয়র শিক্ষক মো: শাহাজল হক, ধর্মীয় শিক্ষার সিনিয়র শিক্ষক মাওলানা জিল্লুর রহমান, কৃষি শিক্ষার সিনিয়র শিক্ষক নিখিল চন্দ্র দে এবং বিজ্ঞানের সিনিয়র শিক্ষক খাদিজা নাছরিন। এছাড়াও এই আয়োজনে বিদায় সংবর্ধনা গ্রহণ করেন সামাজিক বিজ্ঞান বিষয়ের তিন সিনিয়র শিক্ষক যথাক্রমে মো: শাহে আলম, নায়না পারভীন ও মো: শফিকুল ইসলাম, বাংলা বিষয়ের সহকারী শিক্ষক ক্ষুদিরাম চন্দ্র দে এবং বিদ্যালয়ের অফিস সহায়ক মো: আলমগীর।

বিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক ও কর্মচারীদের দীর্ঘ বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারণ করা হয় এবং তাদের সুন্দর ও সুস্থ ভবিষ্যৎ কামনা করা হয়।

বাংলাদেশ সময়: ১২:৫৭:০৬   ৮২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বোরহানউদ্দিন’র আরও খবর


টোলের নামে ভোলা-চরফ্যাশন মহাসড়কে চাঁদাবাজি, পুলিশের অভিযানের পরও থামেনি
বোরহানউদ্দিনে দাঁড়িয়ে থাকা রোলারে সিএনজির ধাক্কা, নিহত ১
বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ ৫ জন আটক
বোরহানউদ্দিনে ১৫৬ বিদ্যালয়ের ১০০টিতে নেই নিয়মিত প্রধান শিক্ষক
বোরহানউদ্দিনে ‘মিথ্যা’ মামলায় মেয়র প্রার্থী আকবরের জামিন
জয়নাল আবেদীন ক্যাডেট মাদরাসায় হাফেজদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা
ছেলের লাশের পাশে শুয়ে সারারাত মায়ের পাহারা, এমন দৃশ্যে আবেগাপ্লুত স্থানীয়রা
বোরহানউদ্দিনে বিএনপির মোটরসাইকেল মহড়া, নিষিদ্ধ আওয়ামী লীগকে প্রকাশ্যে মিছিলের চ্যালেঞ্জ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বোরহানউদ্দিনে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান
নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন: খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তোলার আহ্বান এমপি হাফিজ ইব্রাহিমের



আর্কাইভ