লালমোহনে ১০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি আটক

প্রচ্ছদ » অপরাধ » লালমোহনে ১০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি আটক
সোমবার, ২ নভেম্বর ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলায় মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতির অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক সফল অভিযানে ১০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আজিম (২২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১ নভেম্বর, ২০২৬) রাতে লালমোহন পৌরসভা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি আভিযানিক দল লালমোহন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে এসআই বিপুল কান্তি দাসের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স লালমোহন পৌরসভার ০৭নং ওয়ার্ডস্থ কলেজপাড়া নবীন কাউন্সিলর রোডে অবস্থান নেন। সেখানকার জনৈক সাকিবুলের বাগানের সামনে পাকা রাস্তার ওপর থেকে সন্দেহভাজন হিসেবে মোঃ আজিমকে আটক করা হয়।

আটককৃত আসামির দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে ১০ পিস লালচে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪,০০০ (চার হাজার) টাকা। আইন ও বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত মাদক জব্দ করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মোঃ আজিম (২২), পিতা- মোঃ হুমায়ুন কবির, মাতা- হাফিজা বিবি। তার স্থায়ী ঠিকানা: লালমোহন কলেজপাড়া রোড (বাধা বাড়ি), ০৭নং ওয়ার্ড, থানা- লালমোহন, জেলা- ভোলা।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লালমোহন থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ভোলা জেলা পুলিশ জানিয়েছে, সমাজ থেকে মাদকের ভয়াল থাবা নির্মূল করতে এবং যুবসমাজকে রক্ষার লক্ষ্যে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১২:৪৭:২৭   ৭৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


টোলের নামে ভোলা-চরফ্যাশন মহাসড়কে চাঁদাবাজি, পুলিশের অভিযানের পরও থামেনি
বোরহানউদ্দিনে দাঁড়িয়ে থাকা রোলারে সিএনজির ধাক্কা, নিহত ১
লালমোহনে অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
চরফ্যাশনে টমটম থেকে ছিটকে পড়া গাছের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু
লালমোহনে ক্ষমতার প্রভাব খাটিয়ে জমি জবরদখলের অভিযোগ
বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ ৫ জন আটক
ভোলায় অস্বাস্থ্যকর খাবার ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হুশিয়ারি
দুলারহাটে গাঁজাসহ এক নারী গ্রেফতার
ভোলায় টিউবওয়েল স্থাপনকে কেন্দ্র করে মারধর, ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত-৫
সাদ্দামের অস্ত্র দিয়ে নুরউদ্দিনকে ফাঁসানোর অভিযোগ, ডিবির ভূমিকা নিয়ে প্রশ্ন! রাজাপুরে মানববন্ধন



আর্কাইভ