
স্টাফ রিপোর্টার ॥
“জনতার অধিকার, আমাদের অঙ্গীকার” এবং “আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতার” ‘এই শ্লোগানকে সামনে রেখে ভোলায় গণঅধিকার পরিষদের জেলা প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষ্যে এক বর্ণাঢ্য আলোচনা সভার আয়োজন করে গণঅধিকার পরিষদ, ভোলা জেলা শাখা। শনিবার (৩১ অক্টোবর) ভোলার নতুন বাজার সমবায় মার্কেটের ২য় তলায় জেলা কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গণঅধিকার পরিষদ ভোলা জেলা শাখার সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান আবু তৈয়ব-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও মুখপাত্র আবু হানিফ।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য সাকিব হোসাইন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রাসেল এবং বরিশাল বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান।
ছাত্র অধিকার পরিষদ ভোলা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ আক্তার-এর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, ছাত্র অধিকার পরিষদ ভোলা জেলা শাখার সভাপতি মোঃ শরিফুল ইসলাম বাবর, সদর উপজেলার সভাপতি মোঃ কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, দৌলতখান উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোঃ আব্দুলাহ আল ইসলাম আয়ন, ছাত্র অধিকার পরিষদের সদর উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক মোঃ মাহি ও তানজিল শরিফ, এবং লালমোহন উপজেলা ছাত্র অধিকার পরিষদের সহ-প্রচার সম্পাদক মোঃ ইয়াসিরসহ গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীরা মাঠে থেকে কাজ করে যাচ্ছেন। ভোলা জেলা কার্যালয় উদ্বোধনের মাধ্যমে এ অঞ্চলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ১১:২২:০১ ১৩২ বার পঠিত