বোরহানউদ্দিনে পরিচ্ছন্নতা অভিযান ও আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

প্রচ্ছদ » বোরহানউদ্দিন » বোরহানউদ্দিনে পরিচ্ছন্নতা অভিযান ও আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
রবিবার, ১ নভেম্বর ২০২৬



---

বোরহানউদ্দি প্রতিনিধি ॥

ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে সাচড়া ইউনিয়ন পরিষদ কর্তৃক এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মোল্লার সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন। বিশেষ অতিথি হিসেবে ইউনিয়ন সমাজকর্মী মোঃ আল আমিন, বিএনপি নেতা রুহুল আমিন মোল্লা, বাহার চৌধুরী, আসাদুজ্জামান অভি, সুপার মাওলানা ইদ্রিস প্রমুখসহ ইউপি সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী, আনসার সদস্য, বিডি ক্লিন সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

---

এসময় বক্তারা সাচড়া ইউনিয়ন থেকে মাদক নির্মূল, নাগরিক সকল সেবা নিশ্চিত করা, যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ, এলাকার আইনশৃঙ্খলা ঠিক রাখা, স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধান ও ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বক্তব্য রাখেন।

সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে স্থানীয় কাচারী হাট বাজারে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও মশক নিধন ¯েপ্র করা হয়। এসময় অতিথিদের পাশাপাশি ইউপি সদস্য, বিডি ক্লিন সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় চৌকিদার এবং সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১১:১৮:৫২   ৮৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বোরহানউদ্দিন’র আরও খবর


টোলের নামে ভোলা-চরফ্যাশন মহাসড়কে চাঁদাবাজি, পুলিশের অভিযানের পরও থামেনি
বোরহানউদ্দিনে দাঁড়িয়ে থাকা রোলারে সিএনজির ধাক্কা, নিহত ১
বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ ৫ জন আটক
বোরহানউদ্দিনে ১৫৬ বিদ্যালয়ের ১০০টিতে নেই নিয়মিত প্রধান শিক্ষক
বোরহানউদ্দিনে ‘মিথ্যা’ মামলায় মেয়র প্রার্থী আকবরের জামিন
জয়নাল আবেদীন ক্যাডেট মাদরাসায় হাফেজদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা
ছেলের লাশের পাশে শুয়ে সারারাত মায়ের পাহারা, এমন দৃশ্যে আবেগাপ্লুত স্থানীয়রা
বোরহানউদ্দিনে বিএনপির মোটরসাইকেল মহড়া, নিষিদ্ধ আওয়ামী লীগকে প্রকাশ্যে মিছিলের চ্যালেঞ্জ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বোরহানউদ্দিনে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান
নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন: খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তোলার আহ্বান এমপি হাফিজ ইব্রাহিমের



আর্কাইভ