বিএনপির কাছে সবাই নিরাপদ, অন্যায়কারী দলের ছোট-বড় যেই হউক ছাড় নয়: এমপি নয়ন

প্রচ্ছদ » জেলা » বিএনপির কাছে সবাই নিরাপদ, অন্যায়কারী দলের ছোট-বড় যেই হউক ছাড় নয়: এমপি নয়ন
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬



---

মনপুরা প্রতিনিধি।।

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপির চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও কল্যাণকর রাষ্ট্র গঠনে কাজ করছে। পাশাপাশি নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার কাজ করছে। যুবদল সরকারের লক্ষ অর্জন পাশে থাকবে পাশাপাশি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার রুখতে মাঠে থাকবে যুবদল।

শনিবার (৩১-১০-২০২৬) বিকেল সাড়ে ৪টায় ভোলার মনপুরার হাজিরহাট বাজারে সংগঠনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে উপজেলা যুবদল আয়োজিত যু্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম নয়ন এই কথা বলেন।

যুবদল সেক্রেটারী বলেন, বিএনপিকে ভোট দেওয়া বা ভোট না দেওয়া সকল নাগরিক নিরাপদ। তবে অপরাধীরা ব্যতিত।

তিনি আরও বলেন, দলের অন্যায়কারী ছোট-বড় কাউকে ছাড় নয়। সে যত বড় নেতাই হউক তার বিরুদ্ধে সাংগঠিনক ব্যবস্থা নেওয়া হবে। ৫ ই আগস্টের পর অপরাধে জড়িত যুবদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। কাউকে শোকজ, বহিস্কার ও কমিটি বিলুপ্ত করা হয়েছে। সবাইকে অপরাধের সংস্কৃতির থেকে বের হয়ে আসতে হবে।

এর আগে তিনি উপজেলা সদর থেকে মনপুরা ইউনিয়নের তুলাতলী ঘাট পর্যন্ত ডাবল লেনের পাকা সড়কের উদ্বোধন করেন। এছাড়াও বিচ্ছিন্ন মনপুরা উপজেলার উন্নয়নের একগুচ্ছ উদ্যোগের কথা তুলে ধরেন।

---

মনপুরা উপজেলা যুবদলের আহবায়ক শামসুদ্দিন মোল্লা সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব হাফেজ আবদুর রহিমের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ফিরোজ আবদুল্লাহ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভোলা জেলা যুবদলের সভাপতি হাজী জামাল উদ্দিন লিটন।

এছাড়াও বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন, ভোলা জেলা যুবদলের সাধারন সম্পাদক আবদুল কাদের সেলিম, মনপুরা উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিন বাচ্চু চৌধুরী, উপজেলা বিএনপির সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন, সহসভাপতি আবদুল খালেক সেলিম মোল্লা ও ভোলা জেলা যুবদলের সহসভাপতি ফখরুল ইসলাম ফেরদাউস।

এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মনপুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বার, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ছালাউদ্দিন প্রিন্স, উপজেলা যুবদলের সিনিয়ার যুগ্ন-আহবায়ক মোঃ কামাল উদ্দিন, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব হোসেন হাওলাদার, ছাত্রদলের আহবায়ক একরাম কবির, সদস্য সচিব শাহেদুল ইসলাম শাহীনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

বাংলাদেশ সময়: ১৭:৩৮:৫০   ১০৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


টোলের নামে ভোলা-চরফ্যাশন মহাসড়কে চাঁদাবাজি, পুলিশের অভিযানের পরও থামেনি
ভোলার মহিষের দুধের টক দই: ২০০ বছরের ঐতিহ্যে স্বাদ ও জীবিকার মেলবন্ধন
বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ ৫ জন আটক
ভোলা জেলা যুবদলের কমিটি ঘোষণা: ফখরুল সভাপতি, মনির সাধারণ সম্পাদক, আল আমিন সাংগঠনিক
জাতীয় গ্যাস সংকটের মধ্যে ভোলায় নতুন সম্ভাবনা, নর্থ-৩ কূপে মিলেছে গ্যাসের সন্ধান
ভোলা-বরিশাল সেতুসহ ৬ দফা দাবিতে ফের মাঠে ভোলাবাসী, শুরু গণস্বাক্ষর
ভোলায় ২১ লাখ টাকার চোরাই স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১
চরফ্যাশনে তিন ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা, উৎপাদন বন্ধের নির্দেশ
ভোলায় ডায়াবেটিক সমিতির পদযাত্রা ও আলোচনা অনুষ্ঠিত
ভোলায় ৭০’র ভয়াল ১২ নভেম্বর স্মরণ সভা ও দোয়া মাহফিল



আর্কাইভ