লালমোহন ইউনিয়নে মেম্বার পদপ্রার্থী ফোরকানের সমর্থনে উঠান বৈঠক

প্রচ্ছদ » লালমোহন » লালমোহন ইউনিয়নে মেম্বার পদপ্রার্থী ফোরকানের সমর্থনে উঠান বৈঠক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬



---

লালমোহন প্রতিনিধি।।

ভোলার লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মেম্বার পদপ্রার্থী মো. ফোরকানের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে কালা মিয়া বাড়ির উদ্যোগে আয়োজিত এ উঠান বৈঠকে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।

বৈঠকে মেম্বার পদপ্রার্থী মো. ফোরকান এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং বলেন বলেন, আমি আপনাদেরই সন্তান। গভীর রাতেও যখন আপনাদের বিপদে-আপদে ডাক পেয়েছি, সাধ্যমতো ছুটে গিয়ে পাশে দাঁড়িয়েছি। নির্বাচিত হলে ৭ নম্বর ওয়ার্ডকে মাদক, চাঁদাবাজি ও অন্যায়-অবিচারমুক্ত রাখতে কাজ করব। কোনো ধরনের টাকা-পয়সা ছাড়াই সম্পূর্ণ বিনা খরচে নিরপেক্ষ ও ন্যায়সংগত সালিশের ব্যবস্থা করব। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সরকারি সব সুযোগ-সুবিধা প্রকৃত মানুষের কাছে পৌঁছে দিতে আন্তরিকভাবে কাজ করব। দল-মত নির্বিশেষে সকলের অধিকার ও মর্যাদা রক্ষা করে এলাকার উন্নয়ন এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি এগিয়ে যাবো।

বাংলাদেশ সময়: ১১:১০:৫০   ৮১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

লালমোহন’র আরও খবর


লালমোহনে অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
লালমোহনে ক্ষমতার প্রভাব খাটিয়ে জমি জবরদখলের অভিযোগ
লালমোহনে চিকিৎসাসেবার মানোন্নয়নে পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের আলোচনা সভা
লালমোহনে দুই মাসে কাটা হয়েছে চার শতাধিক গাছ
লালমোহনে মাদকসহ আটক ৩
লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে ছোট ভাইকে হত্যার অভিযোগ, বড় ভাই আটক
অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে প্রাণ গেল ইমরানের
লালমোহনে ৪০ অসচ্ছল পরিবারকে ক্ষুদ্র পুঁজির অনুদান, স্থায়ী আয়ের তাগিদ
তিন সন্তান নিয়ে প্রতিবন্ধী রোকেয়ার মানবেতর জীবন
লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন



আর্কাইভ