বোরহানউদ্দিনে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রচ্ছদ » বোরহানউদ্দিন » বোরহানউদ্দিনে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬



 ---

এইচ এ শরীফ, বোরহানউদ্দিন।।

ভোলার বোরহানউদ্দিনে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদলের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।

সকালে বোরহানউদ্দিন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগ দেন। তাঁদের স্লোগানে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় উপজেলা যুবদলের সভাপতি সিহাব হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সভাপতি সিহাব হাওলাদার বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যুবদল সব সময় ভূমিকা রেখেছে। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে বোরহানউদ্দিনকে বৈষম্যহীন ও স্বৈরাচারমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তুলতে যুবদল ঐক্যবদ্ধ থাকবে।

---

সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন, যুবসমাজ জাতীয়তাবাদী দলের অন্যতম চালিকাশক্তি। সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের অধিকার আদায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষ হয়।

বাংলাদেশ সময়: ২১:৩৪:১৭   ৯৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বোরহানউদ্দিন’র আরও খবর


টোলের নামে ভোলা-চরফ্যাশন মহাসড়কে চাঁদাবাজি, পুলিশের অভিযানের পরও থামেনি
বোরহানউদ্দিনে দাঁড়িয়ে থাকা রোলারে সিএনজির ধাক্কা, নিহত ১
বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ ৫ জন আটক
বোরহানউদ্দিনে ১৫৬ বিদ্যালয়ের ১০০টিতে নেই নিয়মিত প্রধান শিক্ষক
বোরহানউদ্দিনে ‘মিথ্যা’ মামলায় মেয়র প্রার্থী আকবরের জামিন
জয়নাল আবেদীন ক্যাডেট মাদরাসায় হাফেজদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা
ছেলের লাশের পাশে শুয়ে সারারাত মায়ের পাহারা, এমন দৃশ্যে আবেগাপ্লুত স্থানীয়রা
বোরহানউদ্দিনে বিএনপির মোটরসাইকেল মহড়া, নিষিদ্ধ আওয়ামী লীগকে প্রকাশ্যে মিছিলের চ্যালেঞ্জ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বোরহানউদ্দিনে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান
নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন: খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তোলার আহ্বান এমপি হাফিজ ইব্রাহিমের



আর্কাইভ